News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় পঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি
Image

জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় পঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি

চন্ডিগড়, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় গোটা পঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। বুধবার পঞ্জাব থেকে চারজন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের ছক ছিল টিফিন বক্সে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে তেলের ট্যাঙ্কার উড়িয়ে দেওয়া। গত ৪০ দিনে এই একই ছকে বড় বিস্ফোরণ ঘটাতে চাইছে জঙ্গিরা।

আজনালা থানায় ধৃত চার পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি যার মধ্যে একজন শিখ জঙ্গি যার নাম লখবীর সিং ও কাসিমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গতকালই রাজধানী ও মারাঠা ভূমে গ্রেফতার হয়েছে ছয় জঙ্গি, এছাড়াও তাঁরা জানিয়েছে বহু ভাষা যানে এমন জঙ্গি ছড়িয়ে রয়েছে ভারতে। তাই পঞ্জাব দিয়েই আইএসআই-এর মদতে ভারতে হু হু করে প্রবেশ করছে জঙ্গি তাও ছদ্মবেশে, এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তাই বৃহস্পতিবার তিনি গোটা পঞ্জাব জুড়ে হাই অ্যালার্ট জারি করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

জঙ্গিদের জেরায় জানা গিয়েছে, তাঁদের ছক ছিল একটি তেলের ট্যাঙ্কার চুরি করে তাতে বোম্ব লাগিয়ে জনবহুল এলাকায় নিয়ে গিয়ে ফাটিয়ে দেওয়া। এতে বহু মানুষের মর্মান্তিক মৃত্যু হতে পারত। আজনালা এলাকায় এক পেট্রল পাম্পে ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটালেও খুব একটা ক্ষতি করতে পারেনি ওই জঙ্গিরা। বড় হামলার ছক বানচাল করে পুলিশ। বিগত ৪০ দিনের মধ্যে এই নিয়ে চারটি জঙ্গি গোষ্ঠী ধরা পড়েছে পঞ্জাবে। তাই চিন্তায় অমরিন্দর সিং। জানা গিয়েছে এই জঙ্গিদের দলে আরও অনেকে রয়েছেন। যাদের নির্দেশ দেওয়া হয়েছে গোটা পঞ্জাবে তেলের ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটানো। প্রত্যেকের কাছেই রয়েছে টিফিন আইইডি বোম্ব। প্রত্যেকের কাছে একটি পেনড্রাইভে সমস্ত তথ্য দেওয়া হয়েছে। তাই চিন্তায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী। প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top