News Flash

  • Home
  • Uncategorized
  • Traffic Police has taken strict action : ট্রাফিক বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে ধর্মনগর ট্রাফিক পুলি
Image

Traffic Police has taken strict action : ট্রাফিক বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে ধর্মনগর ট্রাফিক পুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। ট্রাফিক বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে ধর্মনগর ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার ধর্মনগর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশ কিছু যানবাহন আটক করে জরিমানা আদায় করা হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এবার মাঠে নামলো ধর্মনগর ট্রাফিক দপ্তর । যারা শহরের নো পার্কিং জোনগুলোতে যানবাহন রাস্তার পাশে দাঁড় করিয়ে শহরে অনায়াসে ঘুরাফেরা করছে তাদের যানবাহন গুলোতে অত্যাধুনিক জেম মেশিন লাগিয়ে আটকে দেওয়া হচ্ছে ।ট্রাফিক দপ্তরের তরফে করা হচ্ছে আর্থিক জরিমানাও ।

পাশাপাশি যেসকল দ্বি-চক্রযান যান চালকেরা শহরে হেলমেট বিহীন অবস্থায় বেরিয়েছে তাদের বাইকের প্রয়োজনীয় নথিপত্র ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে । তাদেরকে করা হচ্ছে আর্থিক জরিমানাও । ধর্মনগরের অফিসটিলাতে বৃহস্পতিবার সকাল থেকেই ট্রাফিক দফতরের কর্মীরা অভিযানে নামেন। মোট ৬ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মনগর ট্রাফিক দপ্তরের অফিসার ইনচার্জ পংকজ দেবনাথ ।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ধর্মঘট ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে। দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে এ ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top