News Flash

  • Home
  • Uncategorized
  • Eventually blocked the national highway : ক্ষতিগ্রস্ত উপজাতীয় অংশের মানুষ ক্ষতিপূরণ না পেয়ে অবশেষে জাতীয় সড়ক অবরোধ করেন
Image

Eventually blocked the national highway : ক্ষতিগ্রস্ত উপজাতীয় অংশের মানুষ ক্ষতিপূরণ না পেয়ে অবশেষে জাতীয় সড়ক অবরোধ করেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। আসাম আগরতলা জাতীয় সড়ক চার লেনের কাজ শুরু করায় রাস্তার পাশে উপজাতিদের চাষযোগ্য জমি এবং ফলের বাগান ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত উপজাতীয় অংশের মানুষ ক্ষতিপূরণ না পেয়ে অবশেষে জাতীয় সড়ক অবরোধ করেন।


একদিকে যোগাযোগ ব্যবস্থাকে সচ্ছল করতে জাতীয় সড়ক চার লেনের কাজ চলছে ,অন্যদিকে এলাকায় বসবাসরত জুমচাষীরা ক্ষতির সম্মুখীন। কারণ রাস্তা চার লেনের তৈরি হওয়াতে জাতীয় সড়কের পাশের পাট্টা প্রাপক উপজাতি পরিবারগুলি যারা একমাত্র জুম চাষের উপর নির্ভরশীল তাদের জুমের বিভিন্ন ফসল সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলেই জাতীয় সড়ক অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত উপজাতি পরিবারগুলি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের 47 মাইল এলাকায়।

জানা যায় জাতীয় সড়ক প্রশস্ত করার ফলে জাতীয় সড়কের পাশের উপজাতি পরিবারগুলির বিভিন্ন ফলের বাগান সুপারি গাছ, জুমের ধান, জুমের অন্যান্য সবজি রাস্তার পাহাড় কাটার ফলে নষ্ট হয়ে গেছে। প্রথমাবস্থায় তারা এলাকায় অবস্থানরত নীতিন সাও কোম্পানির লোকদের সাথে কথা বলেন তাঁদের ক্ষতিপূরণের জন্য। সেখান থেকে কোনো আশ্বাস না পেয়ে দপ্তরে দপ্তরে এমনকি মহকুমা প্রশাসনের কাছেও ক্ষতিপূরণ চাইতে যায়। সেখানে বিফল হয়ে আজ জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়। যার খেসারত দিতে হয়েছে কয়েক শত যান চালক এবং যাত্রীদের।মহকুমা শাসকের হস্তক্ষেপে এবং আলোচনা সাপেক্ষে সরকারের নজরে নিয়ে আসবেন বলে আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত হয়।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top