News Flash

  • Home
  • Uncategorized
  • Misdemeanor attack : সূর্যমনি নগর স্কুল সংলগ্ন এলাকায় দুষ্কৃতী হামলার শিকার পথচলতি মহিলা
Image

Misdemeanor attack : সূর্যমনি নগর স্কুল সংলগ্ন এলাকায় দুষ্কৃতী হামলার শিকার পথচলতি মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। আমতলী থানাধীন সূর্যমনি নগর স্কুল সংলগ্ন এলাকায় দুষ্কৃতী হামলার শিকার পথচলতি এক মহিলা। আক্রান্ত মহিলার নাম গৌরী দেবনাথ। বাড়ি বিশালগড় থানাধীন নেতাজি নগর এলাকায়।


অন্যান্য দিনের মতো রাজধানী আগরতলা শহর থেকে কাজ সেরে নিজের স্কুটি করে রাতে বাড়ি ফিরছিলেন বিশালগড় নেতাজি নগর এলাকার বাসিন্দা গৌরী দেবনাথ।ফেরার পথে জাতীয় সড়কে সূর্যমনি নগরে ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় আসতেই গৌরী দেবনাথের স্কুটির পিছু ধাওয়া করে দুই দুষ্কৃতিকারী। ইউনিভার্সিটি থেকে সূর্যমনি নগর স্কুলের সামনে নির্জন ও অন্ধকার এলাকায় আসতেই হঠাৎ করে দুস্কৃতিকারীরা গৌরী দেবনাথের স্কুটির সামনে গিয়ে বাইক থামায়।

স্কুটি সামলাতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ে গৌরী দেবনাথ। স্থানীয় এলাকাবাসীরা আক্রান্ত মহিলার সাহায্যার্থে এগিয়ে আসলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে বিশালগড় মহকুমা হাসপাতালে এসে চিকিৎসা করায় গৌরী দেবনাথ।স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়কে পুলিশের কোন পেট্রোলিং হয় না। তাছাড়া জাতীয় সড়কের নির্জন এলাকা গুলোতে কোন লাইটের ব্যবস্থা নেই। প্রশাসনের এই সমস্ত দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে একাংশ দুষ্কৃতিকারী অহরহ দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে জাতীয় সড়কে। স্থানীয়দের দাবি সন্ধ্যার পর এই সকল এলাকা গুলিতে পুলিশি টহল বাড়ানোর জন্য।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top