News Flash

  • Home
  • দেশ
  • Earnings and business : রোজগার এবং ব্যবসা নরেন্দ্র মোদি সরকারের আমলে পুরোপুরি পিছিয়ে গেছে
Image

Earnings and business : রোজগার এবং ব্যবসা নরেন্দ্র মোদি সরকারের আমলে পুরোপুরি পিছিয়ে গেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। রোজগার এবং ব্যবসা নরেন্দ্র মোদি সরকারের আমলে পুরোপুরি পিছিয়ে গেছে। ফলে দেশে একটি অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মানুষ অভাব-অনটনের শিকার হয়েছে। কারণ সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের ফলে এই অভাব-অনটন মানুষের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদির গত ৭ বছরে নোট বন্দি, জিএসটি এবং লকডাউনে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়গুলি যেমন নিজেদের বিচার বিবেচনা করে বুঝতে হবে, একইভাবে অন্যদের বুঝাতে হবে।

যাতে রাজ্য থেকে এবং দেশ থেকে বিজেপি উৎখাত করা যায়। রবিবার তৃণমূল কংগ্রেসের প্রদেশ ক্যাম্পে এমনটাই অভিমত ব্যক্ত করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সুস্মিতা দেব। তিনি আরো বলেন আগামী দিনে রাজ্য সরকার প্রতিষ্ঠা করতে তৃণমূল কংগ্রেস জনগণের সাথে আলোচনা করে তাদের সমস্যার সমাধানের জন্য প্রতিশ্রুতি প্রদান করবে। এবং সে প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। যাতে পশ্চিমবঙ্গের মধ্যে ত্রিপুরার উন্নয়নে কোন কমতি না থাকে। তাই লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে বলে অভিমত ব্যক্ত করলেন সুস্মিতা দেব। এদিন কর্মীসভায় এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ, প্রদেশ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুবল ভৌমিক সহ অন্যান্যরা।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top