News Flash

  • Home
  • Uncategorized
  • Wife was attacked : সৎ শাশুড়ির সঙ্গে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় আক্রান্ত হল স্ত্রী
Image

Wife was attacked : সৎ শাশুড়ির সঙ্গে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় আক্রান্ত হল স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। সৎ শাশুড়ির সঙ্গে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় আক্রান্ত হল স্ত্রী ।ঘটনা উদয়পুর মহকুমার পিএা ফাঁড়ি অন্তর্গত ফোটামাটি এলাকায়। স্বামীর অবৈধ সম্পর্কে বাধা দেওয়ার জেরে স্বামীর হাতে রক্তাক্ত এক গৃহবধূ । ঘটনা উদয়পুর মহকুমার পিএা ফাঁড়ির অন্তর্গত ফোটামাটি এলাকায়।আহত গৃহবধূর নাম ফিরোজা বেগম(৩২)।আহত গৃহবধূ বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধিন।

ঘটনার বিবরণে জানা যায়, গৃহবধূর স্বামী মানিক মিয়া তার সৎ শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। আর সেই কথা জেনে ফেলার অপরাধে প্রতিনিয়তই নিজ স্ত্রী ফিরোজা বেগমের উপর অত্যাচার করত বলে অভিযোগ করেন ফিরোজা। গত পাঁচ সেপ্টেম্বর রবিবারও ফরিজাকে মারধর করে তার স্বামীর মানিক মিয়া। এতে গুরুতর আহত হন ফরিজা। তার মাথায় এবং বুকে প্রচণ্ড আঘাত লাগে। পরবর্তী সময় এই ঘটনা শুনে ফরিজার বড় বোন অমরপুর থেকে ছুটে এসে তাকে সোমবার বিকালে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ফরিজা গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফরিজা জানান সুস্থ হওয়ার পর স্বামী মানিক মিয়ার বিরুদ্ধে উদয়পুর আরকে পুর মহিলা থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানান ফিরোজা বেগম।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top