News Flash

  • Home
  • Uncategorized
  • State government is sincere in regularizing : সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে আন্তরিক রাজ্য সরকার, অর্থের যোগানে চেয়েছে সময়, পরবর্তী শুনানি ৪ অক্টোবর
Image

State government is sincere in regularizing : সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে আন্তরিক রাজ্য সরকার, অর্থের যোগানে চেয়েছে সময়, পরবর্তী শুনানি ৪ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে ত্রিপুরা সরকার যথেষ্ট আন্তরিক৷ তবে, অর্থের যোগানে দিল্লির কাছে চিঠি পাঠানো হয়েছে৷ তাই, কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে৷ আজ সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে আদালত অবমাননা মামলায় ত্রিপুরা সরকার এ-বিষয়ে মুচলেকা দিয়েছে৷ সাথে জানিয়েছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে না ত্রিপুরা সরকার৷ সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে উচ্চ আদালতের রায় মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে৷ আদালত চার সপ্তাহ সময় বেঁধে দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে৷


আজ ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশী এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওই মামলায় শুনানি হয়েছে৷ আগামী ৪ অক্টোবর পরবর্তী শুনানির ধার্য্য হয়েছে৷ এ-বিষয়ে সর্ব শিক্ষার শিক্ষকদের পক্ষের আইনজীবী সমিক দেব বলেন, আজ ত্রিপুরা সরকার মুচলেকা দিয়ে দুইটি বিষয়ে জানিয়েছে৷ প্রথমত, ত্রিপুরা সরকার হাই কোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবে না এবং উচ্চ আদালতের রায় মেনে নেবে৷ দ্বিতীয়ত, সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টি কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নিয়েছে ত্রিপুরা সরকার৷ কারণ, বিরাট সংখ্যায় শিক্ষকদের নিয়মিতকরণে অর্থের যোগানের প্রশ্ণে কেন্দ্রের সহায়তার প্রয়োজন রয়েছে৷ তাঁর কথায়, নিয়মিতিকরণে নির্দিষ্ট স্কীম তৈরী করার জন্য কেন্দ্রের আর্থিক সহায়তার প্রয়োজন পড়বে৷ তাই, ত্রিপুরা সরকার আদালতের কাছে আরও সময় চেয়েছে, বলেন তিনি৷


এদিন উচ্চ আদালতে সরকারী আইনজীবী দেবালয় ভট্টাচার্য বলেন, সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায়ের সাপেক্ষে ত্রিপুরা সরকার ইতিমধ্যে তাঁদের যাবতীয় তথ্য সংগ্রহ করেছে৷ নিয়মিতকরণের প্রশ্ণে এনসিটিই নির্দেশিকা খতিয়ে দেখা হয়েছে৷ তবে, অর্থের যোগানে কেন্দ্রের সহায়তার জন্য ত্রিপুরা সরকার আরও সময় চেয়েছে৷ আদালত চার সপ্তাহ সময় বেঁধে দিয়ে ত্রিপুরা সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কি উদ্যোগ নেওয়া হবে জানাতে বলেছে৷


প্রসঙ্গত, প্রায় ৫২০০ স্নাতক এবং অস্নাতক শিক্ষক অধুনা সর্ব শিক্ষা তথা বর্তমান সমগ্র শিক্ষা প্রকল্পে ২০০৯ সাল থেকে কর্মরত রয়েছেন৷ তাঁরা চাকুরীর প্রথম দিন থেকে স্থির বেতনে কাজ করছেন৷ দীর্ঘ বছর ধরে বঞ্চনার অভিযোগ এনে নিয়মিতকরণের আর্জি নিয়ে ত্রিপুরা হাই কোর্টে দুইটি জনস্বার্থ মামলা করেছিলেন সর্ব শিক্ষার শিক্ষকরা৷ ওই মামলায় উচ্চ আদালতের প্রধান বিচারপতি এ এ কুরেশী এবং বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ গত ২৩ ফেব্রুয়ারী সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায় দিয়েছিলেন৷ ছয় মাসের মধ্যে ওই আদেশ কার্যকরের রায় দিয়েছিল আদালত৷ শুধু তাই নয়, তাঁদের ৫ বছর কার্যকাল সমাপ্ত হওয়ার পর থেকে নিয়মিত বেতনক্রমের সুবিধা এবং পেনশনেও তাঁর প্রতিফলনের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত৷


কিন্ত, ত্রিপুরা সরকার এখনো তাঁদের নিয়মিতকরণে কোন সিদ্ধান্ত নেয়নি৷ ফলে, সর্ব শিক্ষার শিক্ষকরা ত্রিপুরা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন৷ আজ ওই মামলায় শুনানি শেষে আবেদনকারীর পক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে বলেন, সর্ব শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণে ত্রিপুরা সরকার ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে৷ একত্রে পাঁচ সহস্রাধিক শিক্ষকদের নিয়মিতকরণে আর্থিক দিক বিবেচনায় কিছুটা সময় লাগা স্বাভাবিক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top