News Flash

  • Home
  • Uncategorized
  • Arrested by the locals for cheating : শাসক দলের উপ-প্রধানের ছেলে প্রতারণা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক
Image

Arrested by the locals for cheating : শাসক দলের উপ-প্রধানের ছেলে প্রতারণা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। বিশালগড় থানার অন্তর্গত তেবারিয়া এলাকায় শাসক দলের উপ-প্রধানের ছেলে প্রতারণা করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক। মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা পয়সা আদায় করতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়লো এক নেতা পুত্র।ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ বিশালগড় থানার অন্তর্গত তেবারিয়া এলাকায় ওই যুবক বাড়ি বাড়ি একটি দরখাস্ত নিয়ে গিয়ে মেয়ে বিয়ের সাহায্য তোলার নাম করে এলাকাবাসীর কাছ থেকে টাকা আদায় করছিল।

\এমন সময় এলাকার জনগণের সন্দেহ হয় । যুবককে আটক করলে তার কথায় অসংলগ্নতা পাওয়ায় উত্তম-মধ্যম দেয় এলাকাবাসী। এরপর পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় ওই যুবকের নাম অনিমেষ চৌধুরী পিতা নিত্যানন্দ চৌধুরী ।শাসক দলের বিজেপির উপপ্রধান ।বাড়ি জাঙ্গালিয়া এলাকায়। এই ছেলে তার বাবার পদের পরিচয় দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা আদায় করে। বিশালগড় নবনির্মিত বাইপাস এলাকায় ছিনতাইয়ের সঙ্গে সে জড়িত রয়েছে বলে অভিযোগ। পুলিশ বহুবার আটক করলেও শাসক দলের নেতার পুত্র হওয়ায় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এইউপপ্রধানের ছেলের বিরুদ্ধে।


আজ জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেবার সময় বিশালগড় তেবারিয়া এলাকায় জনগণের হাতে আটক হয় বিজেপির উপ-প্রধানের ছেলে ।এমনটাই আমাদের সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে জানিয়েছেন এই এলাকার বিজেপির উপ-প্রধান রত্না রানী দত্ত সাহা। তিনি অবশ্য বিষয়টিএড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন ।এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ এই অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। সেদিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার লোকজন। অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top