News Flash

  • Home
  • Uncategorized
  • Skeleton of missing father recovered : তেলিয়ামুড়ায় নিখোঁজ বাবার কঙ্কাল উদ্ধার, হদিশ নেই ছেলের
Image

Skeleton of missing father recovered : তেলিয়ামুড়ায় নিখোঁজ বাবার কঙ্কাল উদ্ধার, হদিশ নেই ছেলের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ সেপ্ঢেম্বর৷৷ বাপ ও ছেলে নিখোঁজের তিন সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর তেলিয়ামুড়া থানাধীন নিখোঁজ বাবার কঙ্কালসার মৃতদেহ উদ্ধার হয় আজ তার বাড়ির পাশেই গভীর জঙ্গলে৷ এলাকাবাসীরা দুর্গন্ধের সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া সহ বিশাল পুলিশবাহিনী৷ সেখানেই তার কঙ্কালসার দেহ উদ্ধার করে৷


পরিবারের লোকদের চিহ্ণিত করণের এরপরেই শনাক্ত হয় নিখোঁজ হওয়া জহরলাল জমাতিয়ার মৃতদেহই এটি৷ ঘটনায় জানা যায় গত ১৭ ই আগস্ট নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ৫৬ বছর বয়সের জহরলাল জমাতিয়া৷ পরবর্তী সময়ে বিগত মাসের ৩১ তারিখ জহরলাল জমাতিয়ার স্ত্রী নিজের পুত্র সুখ সাধন জমাতিয়ার নামে ছেলের বিরুদ্ধে বাবাকে অপহরণ করার মামলা দায়ের করে৷


পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় নিখোঁজ মামলা করা হলে পুলিশ তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করেছে৷ ঘটনাটি তেলিয়ামুড়া থানার অন্তর্গত তুই থামপুই এলাকায়৷ আজ এই কঙ্কালসার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ যদিও পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে৷ অন্যদিকে ছেলে সুখ সাধন জামাতিয়া কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না৷ পরবর্তী সময়ে ময়নাতদন্ত শেষে দেহটি পরিবারের হাতে তুলে দেয় সৎকারের জন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top