News Flash

  • Home
  • Uncategorized
  • Reception of Bhagwan Das : তপশিলি মোর্চার উদ্যোগে দপ্তরের মন্ত্রী ভগবান দাস কে সম্বর্ধনা
Image

Reception of Bhagwan Das : তপশিলি মোর্চার উদ্যোগে দপ্তরের মন্ত্রী ভগবান দাস কে সম্বর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। মঙ্গলবার আগরতলার কৃষ্ণনগরে বিজেপি প্রদেশ কার্যালয়ে তপশিলি মোর্চার উদ্যোগে দপ্তরের মন্ত্রী ভগবান দাস কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিজেপি আইপিএফটি জোট সরকারে তপশিলি জাতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল না। অবশেষে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা সম্প্রসারণ করে তফসিলি জাতি সম্প্রদায়ের একজন সদস্যকে মন্ত্রিসভায় স্থান দিয়েছেন। দপ্তরের মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে ভগবান দাসকে।

তপশিলি মোর্চার পক্ষ থেকে এ জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। মঙ্গলবার বিজেপির প্রদেশ কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তপশিলি মোর্চার পক্ষ থেকে নবনিযুক্ত মন্ত্রী ভগবান দাসকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল এবং মোর্চার রাজ্য সভাপতি টোটন দাস। সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার হাতে যে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাবেন। সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন সম্প্রসারিত মন্ত্রিসভায় নতুন মন্ত্রী কে অন্তর্ভুক্ত করেছেন তাদের সামনে সময় অনেকটাই কম। তবে সে স্বল সময়ের মধ্যেই জনগণের প্রত্যাশা পূরণে তারা যথাসাধ্য চেষ্টা চালাবেন বলে জানান।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top