News Flash

  • Home
  • Uncategorized
  • Bridge has been washed away : বাম আমলের নির্মিত ব্রীজ জলের তোড়ে ভেসে গেছে
Image

Bridge has been washed away : বাম আমলের নির্মিত ব্রীজ জলের তোড়ে ভেসে গেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার চালিয়ে এডিসি ভিলেজের বেতাগা নাথুরাম পাড়ায় মনু নদীর উপরে তৈরি করা বৃষ্টি জলের তলায় ডুবে গিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবিলম্বে ব্রিজটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।বাম আমলের নির্মিত ব্রীজ জলের তোড়ে ভেসে গেছে।


সাব্রুম মহকুমার চালিতাছড়ি এডিসি ভিলেজের বেতাগা নাথুরাম পাড়া থেকে থাইবুং যাওয়ার পথে মনু নদীর উপরে বাম আমলে তৈরী হওয়া ব্রীজটি গতকাল রাতে প্রচন্ড বৃষ্টিতে জলের স্রোতে ভেঙ্গে নদীর জলে তলিয়ে যায়। ব্রীজটি আজ থেকে ৬-৭ বছর আগে বাম জমানায় তৈরী হয়েছিল। এলাকাবাসীদের অভিযোগ কাজের গুণগত মান খারাপ হওয়ার কারনে সামন্য জলের স্রোতে ব্রীজটি ভেঙ্গে গেছে। অপেক্ষাকৃত নিম্নমানের সামগ্রী ও রড দিয়ে বৃষ্টি তৈরি করা হয়েছে বলে অভিযোগ।


যে রাস্তাটি তৈরি করা হয়েছিল তাও অর্ধসমাপ্ত রেখে বাম মার্গীয় ঠিকেদার পগাড়পার। এলাকাবাসীরা এই কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশাসনের কাছে দাবী রেখেছেন ব্রীজটি ভেঙ্গে পড়ার সুষ্ঠ তদন্ত করে ঠিকেদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য । এলাকাবাসীর যাতায়াতের জন্য ব্রীজটি পুনরায় নির্মান করে দেওয়ার জন্য এলাকাবাসী তরফ থেকে সরকার ও প্রশাসনের কাছে জোরালো দাবি জানানো হয়েছে।।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top