News Flash

  • Home
  • খেলা
  • Sachin Tendulkar pays homage : ‘আজীবন ঋণী’ আচরেকরকে গুরুপ্রণাম জানালেন সচিন তেন্ডুলকর
Image

Sachin Tendulkar pays homage : ‘আজীবন ঋণী’ আচরেকরকে গুরুপ্রণাম জানালেন সচিন তেন্ডুলকর

মুম্বই, ৫ সেপ্টেম্বর (হি.স) : আজ শিক্ষক দিবসে কিংবদন্তি কোচ-গুরু রমাকান্ত আচরেকরকে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর।

প্রতি বছরের মতো এবারও এই বিশেষ দিনে সচিন তাঁর আচরেকর স্যারকে গুরুপ্রণাম জানাতে ভুললেন না। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দিয়েই করলেন পোস্ট।সচিন লিখলেন, “শেখার কোনও শেষ নেই। শিক্ষক দিবসে আমি সেই সকল গুরুকে মনে করছি যাঁরা আমাকে আজীবন ছাত্র থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আজীবন আচরেকর স্যারের কাছে ঋণী। আমার ভাই অজিতের কাছ থেকে শিখেছি আর শিখব।” সচিন গত জুলাই মাসে গুরুপূর্ণিমার দিন আচরেকরের বাড়িতেও গিয়েছিলেন। সেখানে গিয়ে তাঁর ছবির সামনে দাঁড়িয়ে প্রয়াত কোচকে প্রণাম জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছিলেন মাস্টার ব্লাস্টার। আচরেকরকে নিয়েই বেঁচে আছেন লিটল মাস্টার। এখানেই প্রমাণ করে দেয় কেন তিনি আজ গোটা বিশ্বে পূজিত।

Releated Posts

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top