News Flash

  • Home
  • Uncategorized
  • Suhas Yuthiraj won : সোনার পর এবার রুপোও দিল ব্যাডমিন্টন, জিতলেন সুহাস যুথিরাজ
Image

Suhas Yuthiraj won : সোনার পর এবার রুপোও দিল ব্যাডমিন্টন, জিতলেন সুহাস যুথিরাজ

টোকিও, ৫ সেপ্টেম্বর (হি.স) : প্রথমবার প্যারালিম্পিকে ব্যাডমিন্টন হচ্ছে। আর তাতেই জয়জয়কার ভারতের। শনিবার এই ব্যাডমিন্টনের নিজস্ব বিভাগে সোনা জেতেন প্রমোদ ভগত্‍। এবার রবিবার রুপো জিতলেন সুহাস যুথিরাজ।

শনিবার নিজের বিভাগে ফাইনালে উঠেই রুপো নিশ্চিত করেছিলেন সুহাস। তবে রবিবার ফাইনালের ম্যাচটি জিততে পারেননি তিনি। এদিন গোল্ড মেডেল ম্যাচে প্রথম গেম ২১-১৫ জিতে নিয়ে শুরুটা দারুণভাবে করেছিলেন সুহাস। তবে ফ্রান্সের লুকাস মাজুর ম্যাচে ফিরে এসে ১৭-২১ ও ১৫-২১ পরপর দুই গেম জিতে নেন। ফলে রুপো জিতেই খুশি থাকতে হয় আইএএস অফিসার সুহাসকে।
গ্রেট ব্রিটেনের প্রতিপক্ষ ড্যানিয়াল বেথেলকে ২১-১৪, ২১-১৭ গেমে হারিয়ে শনিবার সোনা জেতেন প্রমোদ ভগত্‍। ভারতের হয়ে চলতি টুর্নামেন্টে এটা ছিল চতুর্থ সোনা।

সব মিলিয়ে চলতি প্যারালিম্পিকে এখনও পর্যন্ত ভারতের পদকসংখ্যা হল ১৮। এর মধ্যে রয়েছে ৪টে সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top