News Flash

  • Home
  • Uncategorized
  • Violence between two families : জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে মারপিট
Image

Violence between two families : জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে মারপিট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে বিশালগড়ের নেহাল চন্দনগর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জেরে বিশালগড় থানা এলাকার নেহাল চন্দননগরে দুই প্রতিবেশীর মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায় নেহাল চন্দ্র এলাকার কৃষ্ণ বণিক এবং দুলাল সরকারের মধ্যে দীর্ঘদিন ধরেই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। কৃষ্ণ বণিক নামে এক ব্যক্তি তার বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করতে গেলে প্রতিবেশী দুলাল সরকার বাধা দেয়। দুলাল সরকার দাবি করে কৃষ্ণ বণিক যে জায়গার জঙ্গল পরিষ্কার করতে এসেছে সেই জায়গা দুলাল সরকারের।

দীর্ঘ ২২ বছর ধরে এই জায়গা তার দখলে রয়েছে বলেও দাবি করে। বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। এমনকি দুই পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পাঠানো হয় বিশালগড় থানার পুলিশকে। খবর পেয়ে বিশালগড় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সেই টাকা কিভাবে কৃষ্ণ বণিকের নামে হয় এই বিষয় নিয়ে ঝামেলা বাদে যদিও ঘটনাস্থলে কেউ আহত হয়নি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top