News Flash

  • Home
  • Uncategorized
  • সক্রিয় রোগী বেড়ে ১.২৩ শতাংশ, ৩৩০ বেড়ে ভারতে মৃত্যু ৪.৪০-লক্ষাধিক
Image

সক্রিয় রোগী বেড়ে ১.২৩ শতাংশ, ৩৩০ বেড়ে ভারতে মৃত্যু ৪.৪০-লক্ষাধিক

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): ভারতে ফের কিছুটা কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, দৈনিক মৃত্যুর সংখ্যাও ৩৫০-র নীচে নেমে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন, এই সময়ে কোভিডে মৃত্যু হয়েছে ৩৩০ জনের। শুক্রবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৬,৩৮৫ জন, সংক্ৰমণ বৃদ্ধির জেরে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৪৩ শতাংশে পৌঁছেছে। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,০৫,৬৮১ জন (১.২৩ শতাংশ), বিগত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৫,৯০৩ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৭,০৪,৯৭০।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৪২,৬১৮ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ৯০৭ জন। ভারতে ৬৭.৭২-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ৬৭,৭২,১১,২০৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) টিকা দেওয়া হয়েছে ৫৮,৮৫,৬৮৭ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৩৩০ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪০,২২৫ জন (১.৩৪ শতাংশ)।

ভারতে আরোগ্যের সংখ্যা স্বস্তি দিয়ে বেড়েই চলেছে, শুক্রবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৬,৩৮৫ জন। ফলে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,২১,০০,০০১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৪৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৬৭ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ২০৫ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে। কেরলের কোভিড-পরিস্থিতি প্রতিদিনই চিন্তা বাড়াচ্ছে। বিগত ২৪ ঘন্টায় সমগ্র ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২,৬১৮ জন ও মৃত্যু হয়েছে ৩৩০ জনের, শুধুমাত্র কেরলেই শুক্রবার সারাদিনে সংক্রমিত হয়েছেন ২৯,৩২২ ও মৃত্যু হয়েছে ১৩১ জনের।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top