News Flash

  • Home
  • Uncategorized
  • One person died tragically : ব্যাঙ্কে টাকা তুলতে এসে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির
Image

One person died tragically : ব্যাঙ্কে টাকা তুলতে এসে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহরে ইউকো ব্যাঙ্কে টাকা তুলতে এসে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম প্রদীপ মজুমদার। বাড়ি উদয়পুর। রাজধানী আগরতলা শহরের কামান চৌমুহনী স্থিত ইউকো ব্যাংকের শাখায় শনিবার টাকা তুলতে আসেন উদয়পুর এর বাসিন্দা প্রদীপ মজুমদার। সঙ্গে তার পরিবারের লোকজনরাও ছিলেন। টাকা তোলার জন্য যখন তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠ ছিলেন তখনই হঠাৎ তিনি রক্ত বমি করতে শুরু করেন।

রক্ত বমি করতে করতে লুটিয়ে পড়েন সিঁড়িতেই। প্রত্যক্ষদর্শীরা খবর পাঠান দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে বৃদ্ধকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রদীপ মজুমদার নামে ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজনরা শোকগ্রস্ত হয়ে পড়েন।পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জড়িত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top