News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • পালঘরে বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে আগুন; মৃত্যু একজনের, জখম ৪
Image

পালঘরে বিস্ফোরণের পর ফ্যাক্টরিতে আগুন; মৃত্যু একজনের, জখম ৪

পালঘর, ৪ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের পালঘর জেলার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় বিস্ফোরণের পর আগুন ধরে গেল একটি ফ্যাক্টরিতে। শনিবার ভোরে পালঘর জেলার বইসার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত জাখারিয়া ফ্যাব্রিক লিমিটেড ফ্যাক্টরিতে বিস্ফোরণ হয়, বিস্ফোরণের পরই দাউদাউ করে আগুন ধরে যায়। ৪ জন কর্মীকে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভে যাওয়ার পর ফ্যাক্টরি থেকে একটি দেহ উদ্ধার করেছে পুলিশ। পালঘর পুলিশ জানিয়েছে, জাখারিয়া ফ্যাব্রিক লিমিটেড ফ্যাক্টরিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ৪ জন জখম হয়েছেন। মৃতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। কেন বিস্ফোরণ হয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024
Scroll to Top