News Flash

  • Home
  • Uncategorized
  • Infected more 62 : রাজ্যে আক্রান্ত আরও ৬২ জন
Image

Infected more 62 : রাজ্যে আক্রান্ত আরও ৬২ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ গত ২৪ ঘন্টায় নতুন করে ৫,৩৪৪ জনের নমুনা পরিক্ষা করে ৬২ জনের সংক্রামন শনাক্ত হয়৷ মৃত্যু হয় নি কারোর৷ পশ্চিম জেলা করোনা নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৭ জন, সিপাহীজলা জেলায় ৩ জন, খোয়াই জেলায় ২ জন, গোমতী জেলায় ১ জন, দক্ষিণ জেলায় ৭ জন, ধলাই জেলায় ৪ জন, ঊনকোটি জেলায় ১ জন এবং উত্তর জেলায় ৭ জন৷ সক্রিয় রোগীর সংখ্যা ৭৫৬ জন৷পজিটিভিটি হার বর্তমানে রয়েছে ১.১৬ শতাংশ৷ মৃত্যুর হার ০.৯৬ শতাংশ৷ সুস্থতার হার ৯৮.১২ শতাংশ৷ তবে উদ্বেগের বিষয় হয়ে উঠছে সংক্রমণ নিয়ে মানুষের অসচেতন মনোভাব৷ চলতি মাসে শুরু হচ্ছে পুজোর মরশুম৷

বাজারে বাড়ছে ভিড়৷ প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো সচেতন মূলক অভিযান৷ বেলাগাম ভাবে ঘোরাঘুরি করছে একাংশ আপামর জনগণ৷ কোভিড বিধি মানছে না৷ এমনকি ক্রেতা-বিক্রেতার কেউই মাস্ক সঠিকভাবে পরিধান করছে না৷ শহরে সন্ধ্যার পর থেকে চলছে মদের আসর৷ সদর মহকুমা প্রশাসনের কুম্ভ নিদ্রায় সংক্রমণে ঢেউ আবারও আছড়ে পড়তে পারে রাজ্যে৷ ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে দেশবাসীকে পুজোর মরশুমের জন্য সতর্কবার্তা জারি করেছে৷ এবং বাড়িতে থেকে পূজার মরশুম উপভোগ করার জন্য বলা হলেও কে শুনে কার কথা৷ বেলাগাম ভাবে চলছে একাংশ আপামর জনগণ৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top