News Flash

  • Home
  • প্রধান খবর
  • Role of the police is doubtful : নাইট কারফিউর মাঝে দুই গাড়ি চালককে আটকে পাঁচ লক্ষ টাকা দাবি, পুলিশের ভূমিকা সন্দেহজনক
Image

Role of the police is doubtful : নাইট কারফিউর মাঝে দুই গাড়ি চালককে আটকে পাঁচ লক্ষ টাকা দাবি, পুলিশের ভূমিকা সন্দেহজনক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ সেপ্ঢেম্বর৷৷ নাইট কারফিউর মাঝে দুষৃকতী দ্বারা মাছ বোঝাই দুই গাড়ি চালককে আটকে দূগর্ো পূজোর নামে পাঁচ লক্ষ টাকা দাবি৷ঘটনা উত্তর জেলার সদর ধর্মনগরের পূর্ব বাজার এলাকায়৷ গতকাল রাত্রিবেলা আগরতলার গুল বাজার এলাকা থেকে দুটি বলেরও এবং ডি আই গাড়ি মাছ নিয়ে ধর্মনগরের পূর্ব বাজার এলাকার মাছেরা আরতে আসে৷সেখানে গাড়ি থেকে মাছ নামানোর সময় একটি মারুতি গাড়ি নিয়ে কতিপয় তিন দুষৃকতিকারী দুটি মাছের গাড়ির চালক টুটন দাস ও বিক্রম ঘোষকে ক্লাবের নাম করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়৷সেখানে নিয়ে গিয়ে দুই চালকের কাছ থেকে দুর্গা পুজোর চাঁদা হিসাবে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়৷ গাড়ি চালকরা মালিকের সাথে যোগাযোগ করার কথা বললে দুই চালককে প্রচন্ড মারধর করে দুষৃকতিকারী দলটি৷ সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে চালকরা ধর্মনগর থানায় লিখিত অভিযোগ করে৷ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ এদিকে চালকদের অভিযোগ, তারা দীর্ঘ তিন বছর যাবত আগরতলা থেকে ধর্মনগর মাছ সরবরাহ করে আসছেন৷ কিন্তু এধরনের ঘটনা কখনো সংঘটিত হয়নি৷


তাই চালকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু তদন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আগরতলা থেকে ধর্মনগরে কোন মাছের গাড়ি আসবেনা৷ অপরদিকে দুষৃকতিকারী দলটি একটি মাছের গাড়ির চাবি নিয়ে গেছে বলে চালকদের অভিযোগ৷পাশাপাশি নানা মহল থেকে প্রশ্ণ উত্তর শুরু করেছে, যেখানে রাত্রিবেলা নাইট কারফিউ চলছে সেখানে কিভাবে মাছের গাড়ির দুই চালককে তুলে নিয়ে পাঁচ লক্ষ টাকা দাবি করল দুষৃকতিকারীর দল৷সন্দেহের কাটগড়ায় ধর্মনগর থানার ভূমিকা৷ আদতে চাঁদার জুলুমবাজি নাকি বদনামের চেষ্টা স্থানীয় ক্লাবগুলোকে? সঠিক তদন্তের দাবি নানা মহলের৷

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top