News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতি মোহন দাসের পদত্যাগ
Image

ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতি মোহন দাসের পদত্যাগ

আগরতলা, ২ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতি মোহন দাস পদত্যাগ করেছেন। বিধানসভার অধ্যক্ষ তাঁর পদত্যাগ পত্র আজ উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে তুলে দিয়েছেন। বিধানসভার সচিব বিষ্ণুপদ কর্মকার এ-বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, আজ দুপুরে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়েছেন রেবতি মোহন দাস। এ-বিষয়ে তিনি বলেন, সম্পুর্ন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।


প্রসঙ্গত, বামপন্থী মতাদর্শে বিশ্বাসী রেবতি মোহন দাস ২০১৮ বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপিতে যোগ দেন। তিনি প্রতাপগড় এলাকায় প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্ত, অনিল সরকার প্রয়াত হওয়ার পর থেকে সিপিএম পার্টির সাথে দুরুত্ব শুরু হয়। একসময় তিনি সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁকেই ২০১৮ বিধানসভা নির্বাচনে প্রতাপগড় কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। সিপিএমের ঘাঁটি ওই কেন্দ্র থেকে তিনি বিপুল ভোটে জয়ী হন।


ত্রিপুরায় ক্ষমতা বদল হওয়ার পর তাঁকে অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্ত, সংসদীয় রাজনীতির অভিজ্ঞতার অভাবে বিধানসভা পরিচালনা তাঁর পক্ষে খুবই কঠিন হয়ে দাড়িয়েছিল। ফলে, বিধানসভার অধ্যক্ষ বদলের দাবি উঠেছিল। ইতিপূর্বে একাধিকবার অধ্যক্ষ পরিবর্তনের জল্পনা দেখা দিলেও কার্যত কিছুই হয়নি। সম্প্রতি ত্রিপুরা মন্ত্রিসভা সম্প্রসারণের পর থেকেই অধ্যক্ষ বদলের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে।


আজ বিধানসভার অধ্যক্ষ পদ থেকে রেবতি মোহন দাস পদত্যাগ করেছেন। তিনি বলেন, আজ দুপুরে বিধানসভায় উপাধ্যক্ষের হাতে পদত্যাগ পত্র তুলে দিয়েছি। সম্পুর্ন ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। তার বেশি এখনই আমার কিছু বলা সম্ভব নয়। এদিকে, নতুন অধ্যক্ষ নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি, খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তীকে অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, তাঁর সংসদীয় রাজনীতির অসীম অভিজ্ঞতা রয়েছে। তবে, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকেও অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হিন্দুস্থান সমাচার\সন্দীপ

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top