News Flash

  • Home
  • Uncategorized
  • Two people were seriously injured : রাজারবাগে দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন
Image

Two people were seriously injured : রাজারবাগে দুর্ঘটনায় গুরুতর আহত দুইজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ আগস্ট৷৷ বিপদের উপর বিপদ-এমনই একটি ঘটনা মঙ্গলবার প্রত্যক্ষ করলো উদয়পুর রাজারবাগ এলাকার জনগণ৷ মঙ্গলবার দুপুর দুটো নাগাদ রাজারবাগ পঞ্চায়েত অফিস লাগোয়া জাতীয় সড়কে যাত্রীবাহী একটি অটোরিক্সাকে দ্রুত গতিতে আসাএকটি মারুতি সজোরে ধাক্কা দেয়৷ ধাক্কা দিয়েই মারুতি গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হয়৷ যাত্রীবাহী অটোরিক্সাটিতে একজন অপারেশনের রোগী ছিলেন৷ রোগীর নাম আলো রাণী শীল ও তাঁর সহযোগী এক মহিলা গুরুতর জখম হন৷

তাদের দুজনকে উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুর্ঘটনাগ্রস্ত অটো রিক্সাটি দিয়েই তাদের দুজনকে উদয়পুর টেপানিয়া স্থিত গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷৷ দমকল কর্মীরা অগ্ণি নির্বাপক দপ্তরের জলের গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সংগঠিত হওয়ায় ২০/ ২৫মিনিট পর৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা অপারেশনের রোগী আলো রাণী শীলকে গাড়িতে তুলতে ব্যর্থ হয়৷ দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর সদা ব্যস্ত রাজারবাগ মোটর স্ট্যান্ড এলাকায় বিশাল সংখ্যক গাড়ি দুদিকে যানজটের তৈরী হয়৷ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top