News Flash

Posts of - August 2018

অশ্রুসিক্ত চোখে কলাইনারকে চির বিদায়, চেন্নাই পৌঁছলেন প্রধানমন্ত্রী

চেন্নাই, ৮ আগস্ট (হি.স.): দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবনের সমাপ্তি| চিরঘুমের শায়িত হলেন দ্রাবিড় রাজনীতির অন্যতম পুরোধা তথা ডিএমকে সুপ্রিমো মুথুভেল…

ByByadmin Aug 9, 2018

৯ আগস্ট রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের ভোট, বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): শুক্রবার, ১০ আগস্ট শেষ হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগের দিন ৯ আগস্ট, বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান…

ByByadmin Aug 9, 2018

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করুণানিধির

চেন্নাই, ৮ আগস্ট (হি.স.): পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল তামিলনাডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির তামিলনাডুর  ঐতিহ্যশালী  মেরিনা বিচে আন্না মেমোরিয়ালের কাছে সমাধিস্থকরা হয় তাঁর নশ্বর দেহকে। এদিন  করুণানিধিকে  সমাধিস্থ নিয়ে প্রথমে জট তৈরি হয় পরে মাদ্রাজ হাই কোর্ট হস্তক্ষেপে জট  কাটে, মেরিনা  বিচেই সমাধিস্থ করা হয় করুণানিধিকে। তাঁকে শেষ শ্রদ্ধাজানাতে চেন্নাই পৌঁছন প্রধানমন্ত্রী। এরপর  সারা  দেশের  প্রথম সারির রাজনীতিবিদরা তামিল কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানান। এদিন সোশ্যাল  মিডিয়ায়  ট্যুইট করে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানসোনিয়া গান্ধী ও এম এস স্বামীনাথন। মেরিনা বিচ  নিয়ে  দ্বিচারিতা করছে রাজ্যসরকার, দাবি ডিএমকে-র আইনজীবী সর্বাননের। অনুগামীদের  শান্ত ও  সংযত …

ByByadmin Aug 9, 2018

ক্রমশ চাপে ইমরান, দু’টি আসনে জয়ের বিজ্ঞপ্তিতে স্থগিত

ইসলামাবাদ, ৮ আগস্ট (হি.স.): ক্রমশ চাপে পড়ছেন ইমরান খান। গত ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে পাঁচটি আসনের  মধ্যে দু’টিতে তাঁর জয়ের বিজ্ঞপ্তি স্থগিত করে দিল পাকিস্তানের নির্বাচনকমিশন। আগামী ১৪ বা ১৫ আগস্ট পাকিস্তানের  পরবর্তী  প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ দলের চেয়ারম্যানের। কমিশনের এই  পদক্ষেপ  তাঁর পরিকল্পনায় জল ঢেলেদিতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের আশঙ্কা। বাকি তিনটি কেন্দ্রেও ইমরান খানের নির্বাচিত হওয়া নিয়েও কিছুটা হলেও সংসয় আছে। কারণ এই কেন্দ্রগুলিতে প্রথমে ইমরান  জয়ী  ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করলেও পরে পিছিয়ে আসে কমিশন।নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠায় ওই বিজ্ঞপ্তির  ওপর  কমিশন আপাতত স্থগিতাদেশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ওই তিন কেন্দ্রেও ইমরানের জয়ী  হওয়ার বিজ্ঞপ্তি বাতিল  হতে পারে। সোমবারই পিটিআইয়ের বৈঠকে ইমরান খানকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হয়। এর ২৪ ঘণ্টার মধ্যে  পাক  নির্বাচন  কমিশনের নির্দেশ ইমরান শিবিরের অস্বস্তি বাড়াল।

ByByadmin Aug 9, 2018
Image Not Found

বিশ্বকাপ জিতে ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

জুরিখ, ১৭ আগস্ট (হি.স.) : রাশিয়া বিশ্বকাপ জিতে ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। প্রায় ১৬ বছর…

ByByadmin Aug 17, 2018

নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষে তপ্ত কুপওয়ারা, শহিদ জওয়ান

শ্রীনগর, ১৭ আগস্ট (হি.স.): নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা…

ByByadmin Aug 17, 2018
Scroll to Top