News Flash

  • Home
  • Uncategorized
  • ৯ আগস্ট রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের ভোট, বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন
Image

৯ আগস্ট রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের ভোট, বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): শুক্রবার, ১০ আগস্ট শেষ হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগের দিন ৯ আগস্ট, বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের ভোট হবে। গত সোমবার অবহিত করেন উপ-রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু| রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, ৯ আগস্ট রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের নির্বাচন| ৯ আগস্ট,বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু হবে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের ভোট| রাজ্যসভার চেয়ারম্যান আরও জানান, ৮ আগস্ট, বুধবার দুপুরের আগে মনোনয়ন পত্র জমা দিতে হবে|অর্থাৎ, বুধবার দুপুরের আগেই মনোনয়ন পত্র জমা দিতে হবে প্রার্থীদের।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে সরকার পক্ষের প্রার্থী হলেন, জেডি (ইউ) সাংসদ হরিবংশ নারায়ণ সিং। বিরোধীরাও নিজেদের প্রার্থী খোঁজার কাজ শুরু করে দেয়। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে এনসিপি-র বর্ষীয়ান সাংসদ বন্দনা চহ্বনকে (৫৭) বেছে নিয়েছে বিরোধীরা। উল্লেখ্য, পি জে কুরিয়েন-এর অবসরের পর, চলতি বছরের জুন মাস থেকে খালি পড়ে রয়েছে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদ| অবশেষে আগামী ৯ আগস্ট, বৃহস্পতিবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের ভোট হবে| ২৪৪ আসনের রাজ্যসভায় জয়ের জন্য ১২৩ জনের সমর্থন দরকার। বিজেপির দাবি, এডিএমকে, বিজেডি, টিআরএস, ওয়াইএসআর-কে ধরে তাদের পক্ষে ১২৬ জন রয়েছেন। তাছাড়া, কংগ্রেস, এসপি, আরজেডি থেকেও সাংসদ ভাঙিয়ে আনা যাবে। রাজ্যসভার অতি গুরুত্বপূর্ণ এই ভোটকে ঘিরেই সরকার ও বিরোধীদের শক্তিপরীক্ষা হয়ে যাবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top