News Flash

  • Home
  • খেলা
  • বয়স ভিত্তিক রাজ্য দাবায়‌ শীর্ষে দিগন্ত, দেবাঙ্কুর, আরাধ্যা
Image

বয়স ভিত্তিক রাজ্য দাবায়‌ শীর্ষে দিগন্ত, দেবাঙ্কুর, আরাধ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দিগন্ত, দেবাঙ্কুর, আরাধ্যা-রা এগিয়ে রয়েছে। মোট কথা, শীর্ষে রযেছে ৩ দাবাড়ু। রাজ্য অনূর্ধ্ব-‌১৭ দাবা প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগে। শনিবার এন এস আর সি সি-‌র দাবা হলঘরে শুরু হয় দুদিনব্যাপী আসর। বালক বিভাগে অংশ নিয়েছিলো ২২ জন দাবাড়ু। প্রথম দিনে হয় ৩ রাউন্ডের খেলা। ৩ রাউন্ড শেষে পুরো ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিগন্ত রায় এবং দেবাংকুর ব্যানার্জি। আড়াই পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান রয়েছে সোমরাজ সাহা। বালিকা বিভাগে অংশ নেয় ১২ জন দাবাড়ু। বালিকা বিভাগে প্রথম দিনে হয় দুই রাউন্ডের খেলা। ২ রাউন্ডের শেষ পুরো ২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আরাধ্যা দাস। দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয স্থানে রয়েছে একান্তিকা সরকার, রাধিকা মজুমদার, অঙ্কিতা সরকার এবং সমৃদ্ধি ঘোষ। খেলা পরিচালনা করেন নির্মল দাস।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top