News Flash

  • Home
  • দেশ
  • অমিতাভ আর শত্রুঘ্নর ‘ভারতরত্ন’ পাওয়া উচিত ছিল, দাবি মমতার
Image

অমিতাভ আর শত্রুঘ্নর ‘ভারতরত্ন’ পাওয়া উচিত ছিল, দাবি মমতার

পশ্চিম বর্ধমান, ২৭ এপ্রিল, (হি.স.): বিজেপি দেশের প্রকৃত সম্পদদের সম্মান করতে জানে না বলে আগেই বারে বারে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচনী প্রচারেও সেই প্রসঙ্গ টেনে আনলেন মমতা।

শনিবার আসানসোলের কুলটির নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অমিতাভ বচ্চন আর শত্রুঘ্ন সিনহার ভারত রত্ন পাওয়া উচিত ছিল।, এই সরকার, এরা সম্মান দেয়নি। আমি ওনাকে (শত্রুঘ্ন সিনহা) বাংলায় সম্মান দিয়ে নিয়ে এসেছি।” আসানসোল লোকসভার বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিন‌হা এবারেও এখানে তৃণমূল প্রার্থী।

গত বছর রাখিপূর্ণিমার দিন মুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় গিয়ে তাঁকে রাখি পরিয়ে এসেছিছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও বর্ষীয়ান, কিংবদন্তি অভিনেতার ‘ভারতরত্ন’-র দাবিতে সরব হয়েছিলেন মমতা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁরা ক্ষমতায় থাকলে আরও আগেই অমিতাভকে ভারতরত্ন দিতেন।

এদিন নির্বাচনী সভা থেকেও ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, বিজেপি সরকার ভারতরত্নের মতো সম্মান প্রদানের ক্ষেত্রেও রাজনীতি করে।

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top