News Flash

Image

চকলেট গলায় আটকে মৃত্যু শিশুর 

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ৯ মে: যে শিশুটা গোটা বাড়ি মাতিয়ে রাখত, যার আনাগোনাতে গোটা বাড়ি মুখরিত থাকতো, আজ সে চির নিদ্রায়। মাত্র ১৩ মাস বয়সী ছোট্ট প্রাণোচ্ছল অংশু চিরতরে চির নিদ্রায়। গোটা ঘটনায় হতবাক সমগ্র এলাকা।

ঘটনার বিবরণে প্রকাশ, কল্যানপুর থানার অন্তর্গত বাজার কলোনী গ্রামের সেনাবাহিনীতে কর্মরত জিতেন্দ্র শীলের ১৩ মাস বয়সী পুত্র সন্তান অংশু কোন এক নিকট আত্মীয়ের দেওয়া জেলি চকলেট খাচ্ছিল। তবে কোনোভাবে সেই চকলেট ছোট্ট  অংশুর গলায় আটকে যায়। ঘটনাটা চাক্ষুষ করে পরিজনেরা বাড়িতেই অংশুর গলা থেকে এই চকলেট বার করতে উদ্ধত হলে একটা সময়ে ছোট্ট অংশুর গলা দিয়ে গল গল করে রক্ত বেরুতে থাকে। দিশাহীন পরীজনেরা তড়িঘড়ি অংশুকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি।

দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বক্তব্য হচ্ছে জেলি জাতীয় চকলেট গলায় আটকে যাওয়ার পরে বাড়িতে চকলেট টা বার করার চেষ্টা হতে হিতে বিপরীত হয়ে যায়, কোনভাবে গলার নালী কেটে গিয়ে শ্বাসনালীর গতিপথ রুদ্ধ হয়ে গেলে অংশুর জীবন দীপ নিভে যায়।

এই মর্মান্তিক সংবাদ মুহূর্তের মধ্যে গোটা কল্যাণপুরে ব্যাপক শোকের আবহ তৈরি করে। ছোট্ট অংশুর এই মর্মান্তিক পরিণতি গোটা কল্যাণপুরকে আজ যেমন কাঁদিয়েছে, এর পাশাপাশি বোধ হয় অংশুর এই পরিণতি আগামী দিনে অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার নিদারুণ বার্তা প্রদান করলো।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top