News Flash

  • Home
  • খেলা
  • ব্যাটে বিক্রম দুর্দান্ত, বোলিংয়ে জয়দীপ পোলস্টারকে হারিয়ে ব্লাডমাউথ কো:ফাইনালে
Image

ব্যাটে বিক্রম দুর্দান্ত, বোলিংয়ে জয়দীপ পোলস্টারকে হারিয়ে ব্লাডমাউথ কো:ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।  নকআউট ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছুলো ব্লাডমাউথ ক্লাব। সুপার ডিভিশনে তৃতীয় স্থান এবং টি-টোয়েন্টি ক্লাব লীগে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছানোর পর ব্লাড মাউথ শিবিরে একটা প্রত্যাশা কাজ করছে। পোলস্টারকে নকআউট করে তপন স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে ব্লাড মাউথ এখন মরিয়া ট্রফি জয়ের লক্ষ্যে। টিসিএ আয়োজিত তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে এমবিবি স্টেডিয়ামে শনিবার ব্লাড মাউথ ৯ উইকেটের বড় ব্যবধানে পোলস্টার কে পরাজিত করে শেষ আটে উন্নীত হয়েছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৩.১ ওভার খেলে পোলস্টার ১১৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে জয়ন্ত ভট্টাচার্য সর্বাধিক ২৫ রান করে। ঋতুরাজ দেবনাথ এর ২১ রান উল্লেখ করার মতো। ব্লাড মাউথের জয়দীপ ভট্টাচার্য একাই চারটি উইকেট তুলে নেয় ২৫ রানের বিনিময়ে। ‌এছাড়া, রবি কার্তিকেয় ও তুষার সাহা পেয়েছে দুটি করে উইকেট। পাল্টা ব্যাট করতে নেমে ব্লাডমাউথ ১৯.২ ওভার খেলে ১ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার অধিনায়ক বিক্রম কুমার দাসের অনবদ্য ব্যাটিং দলকে সহজে জয় এনে দেয়। বিক্রম ৬০ বল খেলে ১১ টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৭৯ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। সঙ্গে সহযোগিতা নিয়েছে সাগর সূত্রধর কে। সাগর অপরাজিত ছিল ১৯ রানে। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি হিসেবে জয়দীপ ভট্টাচার্য পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top