News Flash

  • Home
  • Uncategorized
  • অশ্রুসিক্ত চোখে কলাইনারকে চির বিদায়, চেন্নাই পৌঁছলেন প্রধানমন্ত্রী
Image

অশ্রুসিক্ত চোখে কলাইনারকে চির বিদায়, চেন্নাই পৌঁছলেন প্রধানমন্ত্রী

চেন্নাই, ৮ আগস্ট (হি.স.): দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবনের সমাপ্তি| চিরঘুমের শায়িত হলেন দ্রাবিড় রাজনীতির অন্যতম পুরোধা তথা ডিএমকে সুপ্রিমো মুথুভেল করুণানিধি| এম করুণানিধির প্রয়াণ তামিলনাড়ু রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি| বুধবার চেন্নাইয়ের রাজাজি হলে ডিএমকে সুপ্রিমো এম করুণানিধিকে শেষ শ্রদ্ধা জানানোর এমনই মন্তব্য করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী| চিকিত্সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গিয়েছেন কলাইনার| রাতেই অ্যাম্বুল্যান্সে করে করুণানিধির নিথর দেহ নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের রাজাজি হলে| সেখানে কলাইনারকে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন লাখো লাখো সমর্থক-অনুগামীরা|

লাখো লাখো সমর্থকদের পাশাপাশি ডিএমকে সুপ্রিমোকে শেষ শ্রদ্ধা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী, শোকপ্রকাশ করেছেন উপ-মুখ্যমন্ত্রী পন্নিরসেলভাম| কলাইনারকে শেষশ্রদ্ধা জানানোর পর তামিল মুখ্যমন্ত্রী পালানিস্বামী বলেছেন, ‘এম করুণানিধির প্রয়াণ তামিলনাড়ু রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি| ডিএমকে পার্টির সমর্থকদের ও কলাইনারের পরিবারের জন্য আমার গভীর সমবেদনা রইল|’ চেন্নাইয়ের রাজাজি হলে চিরঘুমে শায়িত তামিলনাড়ুর পাঁচবারের মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে শেষশ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা রজনীকান্ত ও ধনুশ| পুষ্পস্তবক দিয়ে কলাইনারকে শ্রদ্ধা জানিয়েছেন রজনীকান্ত-ধনুশ| এছাড়াও রাজাজি হলে চিরঘুমে শায়িত কলাইনারকে শেষশ্রদ্ধা জানিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চাণ্ডি, ভিসিকে প্রেসিডেন্ট টি থিরুমাভালাভান প্রমুখরা| করুণানিধিকে শেষশ্রদ্ধা জানাতে ইতিমধ্যে চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী এবং উপ-মুখ্যমন্ত্রী পন্নিরসেলভাম|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top