Posts of - August 2018
মুম্বইয়ে ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে আগুন, আহত অন্তত ৪৫ জন
মুম্বই, ৮ আগস্ট (হি.স.): ভয়াবহ আগুন-আতঙ্ক মুম্বইয়ের চেম্বুরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-আরএমপি প্ল্যান্টে| বুধবার বিকেল তিনটে নাগাদ আচমকাই জোরালো শব্দশোনা যায় চেম্বুর এলাকার মেহুল রোডে অবস্থিত ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-আরএমপি প্ল্যান্টে| বিস্ফোরণের পরই ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহানশিখা| আগুন নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন এবং দু’টি জাম্বো ট্যাঙ্কার| শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডে ঘটনায় আহত হয়েছেনঅন্ততপক্ষে ৪৫ জন| তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে| দমকল সূত্রের খবর, বিকেল তখন তিনটে হবে, আচমকাই জোরালো শব্দ শোনা যায় চেম্বুরের মেহুল রোডে অবস্থিত ভারত পেট্রোলিয়ামের শোধনাগারে| বিস্ফোরণের পরই আগুন ধরে যায়, আগুননেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ন’টি ইঞ্জিন| ঘন্টাখানেকের চেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| কি কারণে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে| প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আহতদের প্রত্যেককে চেম্বুরের ইনলেক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে একজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক তাকে আইসিইউওয়ার্ডে পাঠানো হয়েছে।
বারামুল্লায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত চার জঙ্গি, গুরুতর জখম এক প্যারা-কম্যান্ডো
শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় উত্তপ্ত হল কাশ্মীর উপত্যকা| বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার রফিয়াবাদ এলাকায় সেনাবাহিনী ওজঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়| গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হয়েছেন একজন প্যারা কম্যান্ডো| পাশাপাশি সেনাবাহিনীর গুলিতে খতম হয়েছে চার জঙ্গি। সেনাবাহিনীর ঊর্ধ্বতনএক কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার রফিয়াবাদা এলাকায় ‘বিজয় টপ’ ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি| গোয়েন্দা সূত্রে পাওয়াখবরের ভিত্তিতে বুধবার ভোরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনীর ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এবং ৯ প্যারা কম্যান্ডোর যৌথ বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন মুহুর্মূহ গুলি ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে| তত্পরতার সঙ্গে যোগ্য জবাব ফিরিয়ে দেয় যৌথবাহিনীও| সেনবাহিনীর ঊর্ধ্বতন ওই কর্তা আরও জানিয়েছেন, জঙ্গিহামলায় গুলিবিদ্ধ হয়েছেন একজন প্যারা-কম্যান্ডোর| শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনাবাহিনী গুলিতে নিহত হয়েছেন চারজন জঙ্গি। অন্যদিকে অবন্তীপুরে তল্লাশি অভিযান চালানোর সময় এক সন্ত্রাসবাদীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। ধৃত জঙ্গির নাম আব্দুল মাজিদ শাহ। বারামুলার পাট্টান এলাকার বাসিন্দা। ধৃত সন্ত্রাসবাদীকাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী। যে গাড়িতে করে ওই সন্ত্রাসবাদী পালাচ্ছিল সেই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
কবির স্মৃতিতে ২২শে শ্রাবণ বিশেষ আয়োজন বিশ্বভারতীতে
শান্তিনিকেতন, ৮ আগস্ট (হি.স.): এক ২২শে শ্রাবণ বিদায় নিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । মৃত্যুর পর পার হয়ে গেছে এতগুলো দশক। সময়ের দখল এসেছে পরের পর প্রজন্মের হাতে। তবুতাঁকে ছোঁয়ার, বোঝার, পাওয়ার আর্তিতে ঘাটতি পড়েনি এখনও। বরং আত্মবিস্মৃত জাতি হিসেবে বাঙালির পরিচয় যেন ধাক্কা খায় এই এক জায়গাতে এসেই।তাই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনেও এবারের ২২শে শ্রাবণ কবিকে খুঁজে নেওয়ার বিশেষ আয়োজন। সারা জীবন ধরে নিজের অকাতর সৃষ্টির স্বীকৃতিতে দেশ বিদেশ থেকে যে অজস্র সম্মান, সম্বর্ধনা, অভিজ্ঞান পত্র, শংসাপত্র পেয়েছিলেনরবীন্দ্রনাথ, সে সব নিয়েই আজ প্রদর্শনী শুরু হল বিশ্বভারতীতে। এদিন উপাসনা গৃহে বিশেষ উপাসনায় পৌরোহিত্য করেন বিশ্বভারতী উপাচার্য সবুজকলি সেন। অনুষ্ঠানের পরে রবীন্দ্র ভবনের বিচিত্রা কক্ষে প্রদর্শনী উদ্বোধন করেন উপাচার্য। একাধিক বই বইলোকারপন করেন উপাচার্য। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশ্বভারতী প্রাক্তন উপাচার্য দিলীপ সিংহ। ২২ শ্রাবন সকালে রবীন্দ্র প্রয়ান দিবসের উপাসনা শেষে উন্মোচিত হবে একটি প্রদর্শনী। রবীন্দ্র ভবনের বিচিত্রা কক্ষে আয়োজিত \”রবীন্দ্রনাথের শংসাপত্র\” শীর্ষক একটি প্রদর্শনীর আনুষ্ঠানিকউন্মোচন করেন বিশ্বভারতী উপাচার্য সবুজকলি সেন। প্রদর্শনীর ছয় টি প্যানেল এ থাকছে ১৯৪০ সালে রবীন্দ্রনাথ কে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের দেওযা ডিলিট সার্টিফিকেট। এছাড়াও …
সেতু তৈরীর প্রযুক্তিগত ত্রুটির ফলেই বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি : সেচমন্ত্রীর
দুর্গাপুর, ৮আগস্ট (হি.স.): বামজামানায় নদীর পাড়ে বাড়ি নির্মানের অনুমোদন আর সেতু তৈরীর প্রযুক্তিগত ত্রুটির ফলেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার বাঁকুড়ায় বন্যা বিদ্ধস্ত এলাকাপরিদর্শনে এসে অতীতে জেলার বামফ্রন্ট বোর্ডকেই দায়ী করলেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। পাশাপাশি এদিন তিনি জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এবং সতীঘাটে ১৮ কোটি টাকা ব্যায়েনতুন সেতু নির্মানের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান সৌমেনববাবু। প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাতে প্রবল বৃষ্টির জেরে বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি তৈরী হয়। গন্ধেশ্বরী নদী ফুলেে ওঠায় শহরের একাংশে জল ঢুকে যায়। জুনবেদীয়া এলাকায় এক ডেকোরেটার্স ব্যাবসায়ীরবাড়ী পড়ে যায়। এছাড়াও গোটা জেলায় ৫২ টি বাড়ী ভেঙে পড়ে, ৬৬৩ টি বাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত হয়। দুজনের মৃত্যুও হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু প্রশাসন। বুধবার বন্যাপরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকুড়ায় আসেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন তিনি ক্ষতিগ্রস্ত জুনবেদিয়া, সতীঘাট, কেশিয়াকোল প্রভৃতি এলাকা ঘুরে দেখেন । পরে সার্কিট হাউসে জেলা শাসক সহবিভিন্ন সরকারি দফতরের আধিকারিক দের সাথে বৈঠকে বসেন। সাংবাদিকদের মুুখোমুখি হয়ে তিনি জানান,\” ২০০৫ সালে নদীর সেতুটি নির্মানে প্রযুক্তিগত ত্রুটি ছিল। এখন বৈজ্ঞানিক পদ্ধতি সেতু নির্মান হচ্ছে। তাছাড়াও ৬০ ফুট দৈর্ঘ্যের নদী, ক্ষরস্রোতা নদীর ৩০ ফুট গতিপথে জলকিভাবে যাবে? নদীর পাড়ে নির্মানের অনুমতি কিভাবে দেওয়া হয়েছিল। জেলাশাসক, জেলার মন্ত্রী, বিধায়কদের বলেছি ওইসব বাড়ীর অনুমতি কিভাবে পেয়েছে। তারপরই প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়াহবে।\” এছাড়াও কয়েকমাস আগেই জেলায় প্রশাসনিক বৈঠকে সতীঘাট সেতু নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রী সৌমেনবাবু জানান,\”নতুন সেতু নির্মাণের জন্য ১৮ কোটি টাকা …



























