News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক
Image

ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, আটক এক

ধর্মনগর, ১৪ আগস্ট: ধর্মনগরে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাজবাড়ী এলাকার আইএসবিটির সামনে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম উত্তম কুমার নাথ। তাঁর বাড়ি কাঞ্চনপুর এলাকায় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্মনগরের আইএসবিটি সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে উত্তম কুমার নাথের ওপর পুলিশের সন্দেহ হয়। এরপর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে প্রায় ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়।

ঘটনার পর ধর্মনগর থানার পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করেছে। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কোনও বড় ধরনের জাতীয় বা আন্তর্জাতিক মাদক পাচারচক্রের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চালানো হচ্ছে।

Releated Posts

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top