News Flash

  • Home
  • Uncategorized
  • সেতু তৈরীর প্রযুক্তিগত ত্রুটির ফলেই বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি : সেচমন্ত্রীর
Image

সেতু তৈরীর প্রযুক্তিগত ত্রুটির ফলেই বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি : সেচমন্ত্রীর

দুর্গাপুর, ৮আগস্ট (হি.স.): বামজামানায় নদীর পাড়ে বাড়ি নির্মানের অনুমোদন আর সেতু তৈরীর প্রযুক্তিগত ত্রুটির ফলেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার বাঁকুড়ায় বন্যা বিদ্ধস্ত এলাকাপরিদর্শনে এসে অতীতে  জেলার বামফ্রন্ট বোর্ডকেই  দায়ী  করলেন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। পাশাপাশি এদিন তিনি জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক করেন। এবং সতীঘাটে ১৮ কোটি  টাকা ব্যায়েনতুন সেতু নির্মানের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান সৌমেনববাবু।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট রাতে প্রবল বৃষ্টির জেরে বাঁকুড়ায় বন্যা পরিস্থিতি তৈরী হয়। গন্ধেশ্বরী নদী ফুলেে ওঠায় শহরের একাংশে  জল ঢুকে যায়। জুনবেদীয়া এলাকায় এক ডেকোরেটার্স ব্যাবসায়ীরবাড়ী পড়ে যায়। এছাড়াও গোটা জেলায় ৫২ টি বাড়ী ভেঙে  পড়ে, ৬৬৩ টি বাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত হয়। দুজনের মৃত্যুও হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তৎপরতা শুরু প্রশাসন। বুধবার  বন্যাপরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকুড়ায় আসেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। এদিন তিনি ক্ষতিগ্রস্ত জুনবেদিয়া, সতীঘাট,  কেশিয়াকোল প্রভৃতি এলাকা ঘুরে দেখেন । পরে সার্কিট হাউসে জেলা শাসক সহবিভিন্ন সরকারি  দফতরের আধিকারিক  দের  সাথে বৈঠকে বসেন। সাংবাদিকদের মুুখোমুখি

হয়ে তিনি জানান,\” ২০০৫ সালে নদীর সেতুটি নির্মানে প্রযুক্তিগত ত্রুটি ছিল। এখন বৈজ্ঞানিক পদ্ধতি সেতু নির্মান হচ্ছে। তাছাড়াও ৬০ ফুট দৈর্ঘ্যের নদী, ক্ষরস্রোতা নদীর ৩০ ফুট গতিপথে জলকিভাবে যাবে? নদীর পাড়ে নির্মানের অনুমতি কিভাবে দেওয়া হয়েছিল। জেলাশাসক, জেলার মন্ত্রী, বিধায়কদের বলেছি ওইসব বাড়ীর অনুমতি কিভাবে পেয়েছে। তারপরই প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়াহবে।\” এছাড়াও কয়েকমাস আগেই জেলায় প্রশাসনিক বৈঠকে  সতীঘাট সেতু  নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন মন্ত্রী সৌমেনবাবু জানান,\”নতুন সেতু নির্মাণের  জন্য ১৮ কোটি টাকা  বরাদ্দকরা হয়েছে । এবং শীঘ্রই ওই কাজ শুরু হবে।\”

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top