News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে বেসামাল ট্যাক্সির ধাক্কা, বেলভিউতে ভর্তি তৃণমূল সাংসদ
Image

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে বেসামাল ট্যাক্সির ধাক্কা, বেলভিউতে ভর্তি তৃণমূল সাংসদ

কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): অটোর পর এবার ট্যাক্সির দৌরাত্ম্য তিলোত্তমায়| এবার ট্যাক্সি দৌরাত্ম্যের শিকার হলেন খোদ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়| দক্ষিণ কলকাতার লেক কালী বাড়ির সন্নিকটে দুর্ঘটনার কবলে পড়লেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়| সাদার্ন অ্যাভিনিউ ক্রসিং-এ উল্টো দিক থেকে আসা ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাংসদের গাড়িতে| সেই সময় কল্যাণবাবু নিজেই গাড়ি চালাচ্ছিলেন| বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে| পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ঘাতক ট্রাক্সির চালককে|
ট্র্যাফিক পুলিশের ডেপুটি কমিশনার মীতেশ জৈন জানিয়েছেন, ঘড়ির কাঁটায় সকাল তখন ৭.৫৩ মিনিট হবে, লেক কালী বাড়ির সন্নিকটে শরত্ বসু রোড এবং সাদার্ন অ্যাভিনিউ ক্রসিংয়ে নিজের গাড়ি ঘোরাচ্ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়| সেই সময় পশ্চিম দিক থেকে আসা একটি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে তৃণমূল সাংসদের গাড়িতে ধাক্কা মারে| দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন কল্যাণবাবু| পরে তিনি বুকে ব্যথা অনুভব করেন, এরপর তড়িঘড়ি দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে|
দুর্ঘটনার পরই রবীন্দ্র সরোবর থানার পুলিশ ঘাতক ট্যাক্সিটিকে আটক করেছে এবং গ্রেফতার করা হয়েছে ট্যাক্সির চালক| সূত্রের খবর, শুক্রবার সকালে লেক কালী বাড়ি এলাকায় এসেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়| গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজেই| সেখান থেকে বাড়ি ফেরার পথে আচমকাই একটি ট্যাক্সি সিগন্যাল ভেঙে কল্যাণবাবুর গাড়িতে ধাক্কা মারে| দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন শ্রীরামপুরের সাংসদ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top