News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগানোই লক্ষ্য: মন্ত্রী টিঙ্কু রায়
Image

কৈলাসহরে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগানোই লক্ষ্য: মন্ত্রী টিঙ্কু রায়

কৈলাসহর, ১৪ আগস্ট: দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধ ও দেশের প্রতি কর্তব্যবোধ জাগিয়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায়।

জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রায় অংশ নেন মন্ত্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন, কৈলাশহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় জাতীয় পতাকা হাতে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন অংশগ্রহণকারীরা। দেশাত্মবোধক আবহে গোটা কর্মসূচি ঘিরে তৈরি হয় উৎসবের পরিবেশ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিটি বাড়ি, স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি তিরঙ্গার সম্মানে পদযাত্রা ও শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসেবে ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে কৈলাশহরে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগিয়ে তোলার পাশাপাশি ‘বিকশিত ভারত’ গড়ার সংকল্প যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়াও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। দেশের প্রতি দায়বদ্ধতা ও জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বার্তা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই ধরনের কর্মসূচির উদ্দেশ্য বলে জানান তিনি।

একইসঙ্গে দেশের জন্য আত্মবলিদানকারী শহিদ এবং প্রাক্তন সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের বার্তাও তুলে ধরা হয় তিরঙ্গা যাত্রার মাধ্যমে।
‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে কৈলাশহরের এই বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রায় ব্যাপক মানুষের অংশগ্রহণে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা আরও একবার সামনে উঠে আসে।

Releated Posts

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026

অমরপুরে তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট ৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটি নির্বাচনে অমরপুর মহকুমার তিনটি আসনে…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top