News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষে তপ্ত কুপওয়ারা, শহিদ জওয়ান
Image

নিরাপত্তা বাহিনী-জঙ্গি সংঘর্ষে তপ্ত কুপওয়ারা, শহিদ জওয়ান

শ্রীনগর, ১৭ আগস্ট (হি.স.): নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াইয়ে পুনরায় তপ্ত হল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলা| শুক্রবার ভোররাতে কুপওয়ারা জেলার হান্দওয়ারার ক্রালগুন্দ এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয় গুলির লড়াই| নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলাকালীন শহিদ হয়েছেন সেনাবাহিনীর একজন জওয়ান| নিহত সেনা জওয়ানের নাম হল, রাম বাবু সহাই| শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় হান্দওয়ারার ক্রালগুন্দ এলাকায়, কাচলু গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার ভোররাতে কাচলু গ্রামে জঙ্গি নিকেশ অভিযান চালায় সেনাবাহিনীর ৩২ রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ| জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় সন্ত্রাসবাদীরা| এরপর নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই| দীর্ঘক্ষণ গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হন সেনা জওয়ান রাম বাবু সহাই| তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী ৯২ বেস মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিত্সকরা বাঁচাতে পারনেনি ওই জওয়ানকে| পদস্থ এক পুলিশ কর্তা আরও জানিয়েছেন, গোটা এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top