News Flash

  • Home
  • Uncategorized
  • জমি বিবাদের জেরে মহিলাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত
Image

জমি বিবাদের জেরে মহিলাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী মহিলাকে কাঠের ফালি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল চারটা নাগাদ ধলাই জেলার কমলপুর থানার অধীন রাজমঙ্গল দেববর্মা পাড়ায়৷ মৃতার নাম শঙ্কপতি দেববর্মা (৪০)৷ অভিযুক্ত তির্থমণি দেববর্ম (৫৫)কে পুলিশ গ্রেপ্তার করেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে জমি সংক্রান্ত বিবাদের জেরে এদিন বিকাল চারটা নাগাদ প্রতিবেশী তির্থমণি দেববর্মার সাথে ঝামেলা হয় শঙ্কপতির৷ দুজনের মধ্যে তুমুল বাক বিতন্ডা হয়৷ একসময় উত্তেজিত হয়ে তির্থমণি দেববর্মা কাঠের ফালি দিয়ে শঙ্কপতির মাথায় আঘাত করে৷ তাতে তিনি রক্তাক্ত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান৷ পরে খবর দেওয়া হয় কমলপুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ মৃতার পরিবারের তরফ থেকে হত্যা সংক্রান্ত একটি মামলা করা হয়েছে৷ এই মামলার প্রেক্ষিতে পুলিশ তির্থমণি দেববর্মাকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে৷ এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, তাদের এই জমি সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন ধরেই চলে আসছিল৷ বিষয়টি মিটমাট করার জন্য স্থানীয় লোকজনও অনেকবার চেষ্টা করেছে বৈঠকের মাধ্যমে৷ কিন্তু, কোন সুরাহা হয়নি৷ এদিন দুই পরিবারের মধ্যে তুমুল বিবাদ হয়৷ আশেপাশের লোকজন তাদের বিবাদ মিটানোর চেষ্টা করে ব্যর্থ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top