News Flash

  • Home
  • Uncategorized
  • দশ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার আগরতলায়, গ্রেপ্তার নেশা কারবারী
Image

দশ লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার আগরতলায়, গ্রেপ্তার নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ রাজ্যে ফের উদ্ধার হয়েছে ব্রাউন সুগার৷ পুলিশের জালে হাতেনাতে ধরা পড়েছেন এক

পুলিশের জালে নেশা কারবারী বানি দাস আচার্য (ইনসেটে ব্রাউন সুগার)৷ ছবি নিজস্ব৷

নেশাকারবারী৷ তবে চাঞ্চল্যকর বিষয় হল, ধৃত ব্যাক্তি দুই বছর ধরে ব্রাউন সুগার বিক্রির ব্যবস্যা করছেন, অথচ পুলিশের কাছে এবিষয়ে এতদিন কোন খবর ছিল না৷
বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ইন্দ্রনগরের জগৎপুরে বাণি দাস আচার্য্যের বাড়িতে পুলিশ হানা দেয়৷ তার বসতঘর থেকে দুটি ব্রাউন সুগারের প্যাকেট উদ্ধার করে পুলিশ৷ যার ওজন ৯০ গ্রাম, বাজারমূল্য ১০ লক্ষাধিক টাকা৷ পুলিশ নেশাকারবারী বানি দাস আচার্যকে ব্রাউন সুগার সহ হাতেনাতে আটক করেছে৷
এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে পশ্চিম জেলা অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তীর নেতৃত্বে এনসিসি থানার এসডিপিও ধ্রুব নাথ এবং জি বি ফাঁড়ির ওসি বিশাল পুলিশ বাহিনী বানি দাস আচার্যের বাড়িতে হানা দেন৷ এসডিপিও ধ্রুব নাথ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই বাড়িতে নেশার ব্যবস্যা চলছিল৷ ব্রাউন সুগার সহ কিছু নগদ টাকাও পাওয়া গেছে৷ তিনি আরো জানিয়েছেন, ধৃত বানি দাস আচার্য কোন কাজকর্ম করেন না৷ আগে অন্য জায়গায় থাকতেন৷ এখন জগৎপুরে নতুন বাড়ি করেছেন৷ তিনি নিজেও ড্রাগসের নেশায় আশক্ত বলে পুলিশ জানিয়েছে৷
প্রসঙ্গত, রাজধানী আগরতলা শহর সহ অন্যান্য স্থানে ব্রাউন সুগার চোরাচালান চক্রের পান্ডারা অবস্থান করছে৷ সাথে আন্তরাজ্য ও আন্তর্জাতিক চক্রের যোগাযোগ রয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top