News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়-বৃষ্টিতে বিপর‌্যস্ত বাংলাদেশ, মৃত বেড়ে ১৩৩
Image

ঝড়-বৃষ্টিতে বিপর‌্যস্ত বাংলাদেশ, মৃত বেড়ে ১৩৩

ঢাকা, ১৪ জুন (হি.স.): প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে, গত দু’দিনে বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ও গাছের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন অন্তত ১৩৩ জন| মৃতদের মধ্যে চার জন সেনা জওয়ানও রয়েছেন| সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর‌্যন্ত পাহাড় ধসের ঘটনা ঘটে| মঙ্গলবার বিকেল পর‌্যন্ত ৯৩ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়| মঙ্গলবার সন্ধ্যার পর আরও কয়েকজনের দেহ উদ্ধার করা হয়| সবশেষে পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩|

নিহতদের মধ্যে মহিলা ও শিশু সহ রাঙ্গামাটিতে ১০১, বান্দরবানে ৬ এবং চট্টগ্রামে ২৫ জন রয়েছেন| নিখোঁজ রয়েছেন আরও অনেকে| তাই প্রশাসনের শঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে| রাঙ্গামাটিতে আহত হয়েছেন অন্তত ৫০ জন| তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top