News Flash

  • Home
  • Uncategorized
  • কাৱুলে ভারতীয় গেস্ট হাউসে রকেট হামলা, সুরক্ষিত হাইকমিশনার ও কর্মীরা
Image

কাৱুলে ভারতীয় গেস্ট হাউসে রকেট হামলা, সুরক্ষিত হাইকমিশনার ও কর্মীরা

কাৱুল, ৬ জুন (হি.স.) : আফগানিস্তানের কাৱুলে ভারতীয় গেস্ট হাউসে রকেট হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে| এই রকেট গেস্ট হাউসের প্লে গ্রাউন্ডে গিয়ে পড়েছে বলে সূত্রের খবর| কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি|
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ইন্ডিয়া হাউস নামে পরিচিত দূতাবাস ভবনের ভলিবল কোর্টে উড়ে এসে পড়ে গ্রেনেডটি| তবে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি| ওই ক্যাম্পাসেই থাকেন ভারতীয় হাইকমিশনার মনপ্রীত ভোরাসহ অন্যান্য কর্মীরা| তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে একটি সূত্রে জানা গিয়েছে|
উল্লেখ্য, গত সপ্তাহের ভয়াবহ বিস্ফোরণে ১৫০ জনের বেশি মানুষের প্রাণহানির পর আফগানিস্তানের রাজধানী শহর কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে| এদিন কাৱুলে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে একটি বিস্ফোরণের পরে ভারতীয় গেস্ট হাউসে এই হামলার কথা জানা যায়| শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতসহ ২৩টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন|

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top