News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার থেকে বিধ্বংসী দাবানলের কবলে কাশ্মীরের মানজাকোট জঙ্গল
Image

শনিবার থেকে বিধ্বংসী দাবানলের কবলে কাশ্মীরের মানজাকোট জঙ্গল

শ্রীনগর, ৫ জুন (হি.স.) : বিধ্বংসী দাবানলের করালগ্রাসে কাশ্মীরের মানজাকোট জঙ্গল| শনিবার জম্মুপুঞ্চ জাতীয় সড়কের কাছ থেকে এই অরণ্যে প্রথম আগুন লাগে বলে জানা গেছে | দুদিনে তা ব্যাপক আকার ধারণ করেছে| আগুন নেভানোর কাজে রয়েছে স্থানীয় দমকল ও বনবিভাগ| তবে পর‌্যাপ্ত জলের অভাব দুর্গম এলাকা হওয়ায় আগুন আয়ত্বে আনা যায় নি| এই ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বন্যপ্রাণ এবং বাস্তুতন্ত্র |
দমকল সূত্রে জানা গেছে, দাবানলের শুরুটা হয়েছিল জম্মুপুঞ্চ জাতীয় সড়কের কাছে| খবর পেয়ে কাজে নামেন বন বিভাগের কর্মীরা| তাঁদের সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয় দমকল বিভাগের কর্মীরা| দমকল বিভাগের মহম্মদ আসলামের কথায়, আমরা সবরকমভাবে আগুন নেভানোর চেষ্টা করছি| তবে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের| ওই এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় গাড়ি পাওয়া যাচ্ছে না| জলের উত্সের অভাবও রয়েছে|
কোনও মানুষের মৃতু্য না হলেও সমস্যায় পড়েছেন স্থানীয়রা| শাহজাদ কাজমি নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এটা আমাদের জঙ্গল| এই জঙ্গল বাঁচাতেই হবে| ধোঁয়ার ফলে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে| পাশাপাশি এই দাবানলের ফলে স্থানীয় বন্যপ্রাণ এবং বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা|-

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top