News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ
Image

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের আদালত। ২৯ আগস্ট, উত্তর জেলার ধর্মনগর স্পেশাল জাজ কোর্ট নম্বর ১-এর বিচারক খাকছাং পাড়ার বাসিন্দা উদয় কুমার রিয়াংকে পকসো আইনের ৪ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করে এই সাজা ঘোষণা করেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, উদয় কুমার রিয়াংকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের সাধারণ কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় অপরাধের জন্য তাঁকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, এই মামলাটি কঞ্চনপুর থানার ২০২২ সালের ৬৪ নম্বর মামলার সূত্রে শুরু হয়েছিল। মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(৩)/৫০৬ ধারা এবং পকসো আইনের ৪ নম্বর ধারা প্রয়োগ করা হয়। পরবর্তীতে স্পেশাল পকসো মামলা নম্বর ৭/২০২৩ হিসেবে এর বিচারপ্রক্রিয়া চলে।

মামলার তদন্ত শেষে কঞ্চনপুর থানার সাব-ইন্সপেক্টর সঞ্জিত ত্রিপুরা ১৪ মার্চ ২০২৩ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বর্তমানে তিনি উত্তর জেলার দামছড়া থানায় কর্মরত রয়েছেন।

দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়ার পর আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সংশ্লিষ্ট ধারায় সাজা ঘোষণা করে।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top