News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তীব্র প্রতিবাদ বিজেপি খোয়াই জেলা কমিটির
Image

পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তীব্র প্রতিবাদ বিজেপি খোয়াই জেলা কমিটির

আগরতলা, ২৯ আগস্ট: খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু ভট্টাচার্যের বিরুদ্ধে সম্প্রতি ওঠা বিভিন্ন অভিযোগ ও প্রচারকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করে তীব্র প্রতিবাদ জানাল বিজেপি খোয়াই জেলা কমিটি। এ নিয়ে শনিবার বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস, আশারামবাড়ি মণ্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিংকু ভট্টাচার্য-সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে টিংকু ভট্টাচার্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি মহল মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। তাঁদের দাবি, জনসেবামূলক কর্মকাণ্ডে টিংকু ভট্টাচার্যের সক্রিয় ভূমিকা এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে তাঁর সাফল্যকে কেন্দ্র করেই বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের প্রচার চালাচ্ছে।

বিজেপি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দেন, টিংকু ভট্টাচার্যের বিরুদ্ধে আনা অভিযোগগুলির কোনও বাস্তব ভিত্তি নেই। একইসঙ্গে তাঁরা সাধারণ মানুষকে বিভ্রান্তিকর প্রচারে কান না দিয়ে যাচাই করা তথ্যের উপর আস্থা রাখার আহ্বান জানান।

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির পক্ষ থেকে টিংকু ভট্টাচার্যের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি খোয়াই এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাকে আগামী দিনেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন দলীয় নেতৃত্ব।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026

Leave a Reply

Scroll to Top