News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন
Image

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট:

ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। দক্ষিণ জেলা যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় বিলোনিয়া পুরাতন টাউন হল মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মঞ্চে উপস্থিত অতিথিরা। উদ্বোধনী পর্বের পর অতিথিরা মেজর ধ্যানচাঁদের জীবন ও ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে রাজ্য ও জেলার নাম উজ্জ্বল করার লক্ষ্যে এগিয়ে চলা ছাত্রছাত্রী ও ক্রীড়াবিদদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁদের সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠান মঞ্চে চেস, ফুটবল, যোগা, জুডো, পাওয়ারলিফটিং, কবাডি, খো-খো, ক্রিকেট, কুরাশসহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও রাজ্য স্তরে অংশগ্রহণকারী ২৫ জন কৃতী খেলোয়াড়কে মোমেন্টো তুলে দিয়ে সম্মানিত করা হয়।

এছাড়াও ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য খো-খো কোচ নারায়ণ, জুডো কোচ বীণা দেবনাথ, কবাডি ক্রীড়া শিক্ষক কাজলি মারাক, যোগা শিক্ষক জুয়েল সাহা, জুডোর ক্রীড়া শিক্ষক অজয় ত্রিপুরা এবং অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক বাবুল চন্দ্র দেবকে মোমেন্টো ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।

দক্ষিণ জেলা ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদ পি, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, বিলোনিয়া ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা রীতেশ শীল, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. জ্যোতির্ময় দাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026

দক্ষিণ মাছমারায় শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিলেন বিধায়ক ভগবান দাস

আগরতলা, ২৯ আগস্ট: জনস্বার্থে আরও এক পদক্ষেপ নিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। শনিবার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের…

ByByNews Desk Aug 29, 2026

Leave a Reply

Scroll to Top