News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি
Image

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র পিডি গ্রুপ, এনএলএফটি-র অরি গ্রুপ এবং এটিটিএফ-এর আত্মসমর্পণকারী গোষ্ঠীর নেতৃবৃন্দ। এই বন্ধ কর্মসূচিকে সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে শনিবার খোয়াই ও সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় গাড়ি র‍্যালি অনুষ্ঠিত হয়।

জানা যায়, তিনটি আত্মসমর্পণকারী গোষ্ঠীর নেতৃবৃন্দ ও সমর্থকরা গাড়ি নিয়ে খোয়াই জেলার বিভিন্ন এলাকা এবং সিপাহীজলা জেলার বিভিন্ন পথ পরিক্রমা করেন। র‍্যালির মাধ্যমে আগামী ৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার বন্ধ কর্মসূচিতে সাধারণ মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। র‍্যালিতে উপস্থিত ছিলেন এনএলএফটি-র সভাপতি প্রসেনজিৎ দেববর্মা, পরিমল দেববর্মা, এনএলএফটি-র আর্মি চিফ সুরেন দেববর্মা এবং এটিটিএফ-এর সভাপতি অলিন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রস্তাবিত ৭২ ঘণ্টার বন্ধ কর্মসূচিকে সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই বন্ধ কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।

Releated Posts

পকসো মামলায় দোষী সাব্যস্ত, ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ২৯ আগস্ট: পকসো আইনে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল ধর্মনগরের বিশেষ বিচারকের…

ByByNews Desk Aug 29, 2026

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

দক্ষিণ মাছমারায় শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিলেন বিধায়ক ভগবান দাস

আগরতলা, ২৯ আগস্ট: জনস্বার্থে আরও এক পদক্ষেপ নিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। শনিবার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের…

ByByNews Desk Aug 29, 2026

Leave a Reply

Scroll to Top