News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
Image

বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ আদালত অবমাননার অভিযোগ উঠল ত্রিপুরার বিদ্যালয় শিক্ষা দফতরের বিরুদ্ধে৷ অবসরের বয়স হওয়ার আগেই অবসরে পাঠানো এক শিক্ষককে পুনর্বহাল ও বকেয়া প্রদানের উচচ আদালতের নির্দেশ স্বত্বেও শিক্ষা দফতর নির্বিকার বলে অভিযোগ৷ খবর, তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন রূপরাই হাউড় এস বি সুকলের শিক্ষক মনোরঞ্জন দেববর্মা ২০১৬ সালের ১৯ সেপ্ঢেম্বর উ আদালতে একডিট রিট মামলা (নং ডাব্লিউপিসি-১৩৩/২-১৬) দাখিল করে অভিযোগ করেন যে বয়স সীমা শেষ হওয়ার আগেই এক প্রকার জোর করে তাকে চাকরী থেকে অবসরে পাঠিয়েছে সংশ্লিষ্ট দফতর৷ চাকরিতে প্রবেশ কালে মনোরঞ্জন বাবু বয়সের যে শংসাপত্র দিয়েছিলেন তাতে উনার জন্ম তারিখ ০৫/০৯/১৯৫৯ ইং স্পষ্টভাবে লেখা ছিল৷ কিন্তু আশ্চর্যজনকভাবে দফতর ০৫ সেপ্ঢেম্বর ১৯৫১ তারিখকে মনোরঞ্জন বাবুর জন্মের তারিখ তারিখ বিবেচনা করে গত ০৭ সেপ্ঢেম্বর ২০১৬ ইং তাকে চাকরি থেকে অবসরে যেতে বাধ্য করেন৷ মামলার শুনানি কালে হাইকোর্টের তদানীন্তন বিচারপতি স্বপন চন্দ্র দাস স্থগিতাদেশ জারি করেন৷ পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশে জন্মের তারিখ যাচাইয়ের পর আদালতে যে বিপোর্ট দাখিল করেন তাতেও বাদীর বয়স তার দাবী মোতাবেক সঠিক বলে প্রমাণিত হয়৷ ফলে বিচারপতি শুভাশিস তলাপাত্র চলতি বছরের এপ্রিল মাসে মামলার রায়দান করে বাদীর দাবী মোতাবেক সমস্ত কিছু প্রদানসহ জন্মের তারিখ সংশোধন করে সার্ভিস বুকে নথিভুক্ত করার জন্য সংশ্লিষ্ট দফতরকে আদেশ দেয় বলে জানিয়েছেন মনোরঞ্জনাবুর পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী কৌশিক রায়৷ কিন্তু দফতর হাইকোর্টের রায় বাস্তবায়নে আজও কোন পদক্ষেপ নেয়নি৷ দফতরের এই ধরনের কান্ডজ্ঞানহীন কাজকে আবেদনকারীর আইনজীবী কৌশিক রায় আদালত অবমাননার শামিল বলে অভিমত প্রকাশ করেন৷

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top