News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় বিভিন্ন সুকলের নির্মাণ কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Image

আগরতলায় বিভিন্ন সুকলের নির্মাণ কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার আজ আগরতলা শহরের ১১টি সুকলের নির্মাণ কাজ পরিদর্শন করেন৷ শিক্ষার পরিকাঠামোগত উন্নয়নের কর্মসূচীতে এসমস্ত সুকলের নতুন পাকা বাড়ির নির্মীয়মান কাজের অগ্রগতি বিষয়েও তিনি খোঁজ খবর নেন৷ প্রথমেই তিনি বিজয়কুমার গার্লস এইচ এস সুকলে নির্মীয়মান দ্বিতল নতুন পাকা বাড়ীর নির্মাণ কাজের অগ্রগতিকর খোঁজ খবর নেন এবং আগষ্ট মাসের মধ্যে এর নির্মাণকার্য সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷ পাশাপাশি তিনি বিদ্যালয়ের জন্য নতুন একটি বড় আকারের গেইট করার জন্যও বলেন৷ পূর্ত দপ্তর ৮ কোটি টাকা ব্যয়ে এই নির্মাণকার্যটি করছেন৷ এরপর তিনি বানীবিদ্যাপীঠ গার্লস সুকলে যান৷ এখানে তিনি ত্রিপুরা আবাসন নির্মাণ পর্ষদ কর্তৃক ৪ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান বিদ্যালয়ের দ্বিতল বাড়ী, জলের ব্যবস্থা সহ অন্যন্য কাজের অগ্রগতির খোঁজখবর নেন এবং আগামী সেপ্ঢেম্বরের মধ্যে সমস্ত নির্মাণকার্য সমন্ন করার জন্য নির্দেশ দেন৷ এরপর তিনি রাজনগর এইচ এস সুকলে নির্মীয়মান কাজ পরিদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার এই সুকলের নির্মাণ কাজ দ্রুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷ ত্রিপুরা আবাসন নির্মাণ পর্ষদ এই নির্মাণ কাজটি করছে৷ এতে ৪ কোটি ৮৯ লক্ষ টাকা ব্যয় হবে৷ এখানে মুখ্যমন্ত্রী শ্রীসরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কাছে পরীক্ষার ফলাফল ও পঠন পাঠনেরও খোঁজ খবর নন৷ এরপর তিনি উমাকান্ত একাডেমীতে পূর্ত দপ্তরের অধীনে ৫ কোটি ৩০ লক্ষ ৩১ হাজার ৯৪ টাকা ব্যয়ে নির্মীয়মান নতুন পাকাবাড়ী (এক্সটেনশন) সহ অন্যান্য কাজের অগ্রগতির খোঁজখবর নেন৷ সেখান থেকে তিনি নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে যান এবং নির্মীয়মান ত্রিতল পাকা বাড়ীর কাজের অগ্রগতির খোঁজখবর নেন এবং বাউন্ডারী ওয়ালের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বলেন,৷ পূর্ত দপ্তর এই কাজটি করছে এবং ২০১৮ এর আগষ্ট মাসের মধ্য কাজটি সম্পন্ন করা হবে৷ এতে মোট ব্যয় হচ্ছে ৮ কোটি ৪০ লক্ষ টাকা৷ এরপর তিনি সখীচরন বিদ্যানিকেতনে গিয়ে নতুন দ্বিতল দালান বাড়ীর কাজ দ্রুত শুরু করার জন্য বলেন৷ বর্তমানে এই বিদ্যালয়ের পঠন পাঠন নেতাজী সুভাষ বিদ্যানিকেতনে হচ্ছে৷ এই বিদ্যালয়ের দালান বাড়ী নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৬ লক্ষ ৩১ হাজার ৫৭৬ টাকা৷ এরপর তিনি রামঠাকুর বয়েজ এইচ এস সুকলে হয়ে কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচস এস সুকলে যান৷ এখানে তিনি নির্মীয়মান বিদ্যালয়ের নতুন দ্বিতল বাড়ীর কাজটি চলতি মাসের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দেন৷ এর ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৫ কোটি ৫০ লক্ষ টাকা৷ এখানে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা উপস্থিত ছিলেন৷ এরপর তিনি রামকৃষ্ণ বিবেকানন্দে বিদ্যানিকেতনের নতুন দ্বিতল পাকা বাড়ীর নির্মাণ স্থলে যান এবং দ্রুত কাজ শুরু করার জন্য নির্দেশ দেন৷ এই সুকলটির নির্মাণে ব্যয় হবে ৭ কোটি ৯৪ লক্ষ টাকা এর মতো৷ সেখান থেকে তিনি প্রাচ্যভারতী বিদ্যানিকেতনে নির্মীয়মান দ্বিতল বাড়ীর অগ্রগতির খোঁজখবর নেন৷ পাশাপাশি বাউন্ডারী ওয়াল, মাঠ লেভেলিং ইত্যাদি বিষয়েও খোঁজখবর নেন৷ তিনি এখানে এখটি অডিটোরিয়াম নির্মাণের জন্যও নির্দেশ দেন৷ ত্রিপুরা আবাসন নির্মান পর্ষদ এই কাজটি করছে৷ এতে ব্যয় বরাদ্দ ধরা আছে ৭ কোটি ৫৪ লক্ষ টাকা৷ সেপ্ঢেম্বর মাসের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে৷ সর্বশেষে তিনি বোধজং বয়েজ এইচ সুকলে যান এবং নির্মীয়মান বিদ্যালয়ের দ্বিতল বাড়ীর পরিদর্শন করেন৷ সেখানে তিনি নির্মাণ কাজের সাথে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনায় মিলিত হন৷ ত্রিপুরা আবাসন নির্মাণ পর্ষদ এর নির্মাণকার্য করছে এবং এতে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ১৩ কোটি ৬ লক্ষ টাকা৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী সাথে ছিলেন ত্রিপুরা আবাসন নির্মাণ পর্ষদের সি ই ও অমর দাস, পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার, এলিমেন্টারী এ্যাডুকেশনের অধিকর্তা কুন্তল দাস সহ অন্যন্য দপ্তরের আধিকারিকগণ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top