News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীর ভারতের শক্তি ছিল, তাকে দুর্বলতায় পরিণত করছে মোদী সরকার রাহুল গান্ধী
Image

কাশ্মীর ভারতের শক্তি ছিল, তাকে দুর্বলতায় পরিণত করছে মোদী সরকার রাহুল গান্ধী

চেন্নাই, ৪ জুন (হি.স.): এতদিন কাশ্মীর ভারতের শক্তি ছিল। কিন্তু বর্তমান সরকার তাকে দুর্বলতায় পরিণত করছে । এমনটাই দাবি করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী । কাশ্মীরে অশান্তির জন্য কেন্দ্র সরকারকে দায়ী করে রবিবার রাহুল গান্ধী বলেন,  কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নিজে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন। দক্ষ হাতে পরিস্থিতি সামাল দেওয়ার বদলে রাজনৈতিক স্বার্থে কাশ্মীরকে ব্যবহার করছে মোদী সরকার।

ডিএমকে নেতা এম করুণানিধির জন্মদিন উপলক্ষে বর্তমানে চেন্নাইয়ে রয়েছেন তিনি। চারদিন সেখানে থাকবেন। রাজ্যে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। কাশ্মীর প্রসঙ্গে রবিবার সেখান থেকেই মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি।

এদিন তিনি দাবি করেন,  ‌ছ’‌–সাত মাস আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন অরুণ জেটলি। মোদী সরকার যে কাশ্মীর পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে পারছে না তখনই ওঁকে জানিয়েছিলাম। সেই সময় আমার কথায় গুরুত্ব দেননি উনি। বরং উপত্যকার পরিবেশ শান্তিপূর্ণ বলে দাবি করেছিলেন। এখন আপনারাই দেখুন।

প্রধানমন্ত্রীর ও কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নিজে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছেন।’‌ পিডিপি–বিজেপি জোট উপত্যকায় ক্ষমতায় থাকার যোগ্য নয়ে বলেও এদিন মন্তব্য করেন তিনি। রাহুলের অভিযোগ, ‘‌ জেনেশুনে দেশের জন্য সমস্যা তৈরি করা হচ্ছে।’‌ তাঁর মতে, ‘‌এতদিন কাশ্মীর ভারতের শক্তি ছিল। কিন্তু বর্তমান সরকার তাকে দুর্বলতায় পরিণত করছে।’

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top