নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ ৷৷ পারিবারিক অশান্তির জের বিষপানে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন৷ জানা গেছে, বক্সনগরের খঙ্কাটিলা এলাকার বাসিন্দা সমীর চন্দ্র দে’র(৩৫) সাথে স্ত্রী কল্পনা দে’র প্রায় সময়ই ঝগড়া হত৷ দীর্ঘদিন ধরেই পরিবারে অশান্তি চলছিল৷ রবিবার সকালে জঙ্গলে গিয়ে ঐ ব্যক্তি বিষপান করেন৷ ঘটনাটি টের পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে প্রথমে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ কিন্তু জিবিতে এসেও শেষ রক্ষা হয়নি৷ এদিন দুপুর একটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

স্ত্রীর সাথে বিবাদের জেরে বিষপানে আত্মঘাতী স্বামী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















