News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩ আগষ্ট আগরতলায় হিংসার তদন্ত রিপোর্ট পেশের দাবীতে বিরোধীরা সরব হলেন বিধানসভায়
Image

২৩ আগষ্ট আগরতলায় হিংসার তদন্ত রিপোর্ট পেশের দাবীতে বিরোধীরা সরব হলেন বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ ২০১৬ সালের ২৩ আগস্ট রাজনৈতিক সংঘর্ষের ঘটনার রহস্য উন্মোচন করলেন না মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি কেবল জানালেন, ঐদিন আগরতলা শহরে রাজনৈতিক দলের মিছিলকে কেন্দ্র করে সংগঠিত হিংসাশ্রয়ী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার দ্বারা গঠিত ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত রিপোর্ট স্বরাষ্ট্র দপ্তরের কাছে জমা পড়েছে৷ ঘটনার ৩৫ দিনের মাথায় তদন্ত রিপোর্ট জমা পড়েছে৷ মঙ্গলবার বিধানসভায় তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণের স্বল্পকালীন নোটিশে আনা প্রশ্ণের উত্তরে এই তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
গত ১ অক্টোবর ২০১৬ সালে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্ট জমা পড়েছে৷ কিন্তু এই রিপোর্ট এখনই জনসমক্ষে আনা যাবে না৷ মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে তৃণমূল বিধায়ক প্রশ্ণ তুলেন কি কারণে এই রিপোর্ট জনসমক্ষে আনা যাবে না৷ মুখ্যমন্ত্রী জানান, ঐদিনের ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে৷ ঐ মামলাগুলির তদন্ত চলছে৷ সুতরাং তদন্ত প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ঐ ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনা যাচ্ছে না৷ তাতে, বিধায়ক সুদীপ বর্মণ সন্দেহ প্রকাশ করে বলেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্টটি জনসমক্ষে আসলে মামলায় প্রভাব ফেলতে পারে সেটাই কি কারণ৷ এই কথা জানতে চেয়ে সুদীপ বাবু আরো বলেন, তাহলে কি পুলিশের ওপর সরকারের আস্থা নেই৷ ঐ ঘটনা দাঙ্গা বাধানোর জন্য নাকি এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে তা রাজনৈতিক দলগুলির পাশাপাশি রাজ্যবাসীরও জানা দরকার৷ তাতে, মুখ্যমন্ত্রী বলেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্ট ঐ মামলাগুলিতে প্রভাব ফেলবে কি ফেলবে না এমন কোন কিছুই উল্লেখ করিনি৷ তবে, যেহেতু ঐ ঘটনার সাথে জড়িত পাঁচটি মামলার তদন্ত চলছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্ট এখনই জনসমক্ষে নিয়ে আসা সম্ভব নয়৷ মুখ্যমন্ত্রী ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে অনুরোধ জানান৷
মুখ্যমন্ত্রীর বক্তব্যে, কোন ভাবেই আশ্বস্ত হননি তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মণ৷ তিনি পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, জিরানিয়াতেও রাজনৈতিক সংঘর্ষের সময় রবি ও লিটন নামে দুই উপজাতি যুবকের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়েছিল৷ সেই তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনা হয়েছে৷ এই যুক্তি দেখিয়ে সুদীপবাবুর অভিযোগ, রাজ্য সরকার জেনে শুনে ২৩ আগস্ট ২০১৬’র ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্টটি চেপে যাওয়ার চেষ্টা করছে৷ তিনি দাবি করেন, ঐ ঘটনার পেছনে কি লুকিয়ে রয়েছে তা সকলকে জানতে হবে৷ তখন কংগ্রেস বিধায়ক রতন নাথও এবিষয়ে আলোচনায় অংশ নেন৷ তিনি বলেন, ম্যাজিস্ট্রেট পর্যায়ের রিপোর্ট সম্পর্কে সরকার অবগত আছে৷ তাহলে মানুষ কেন ঐ রিপোর্ট সম্পর্কে কোন কিছুই জানবে না, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ণ ছঁুড়ে দেন তিনি৷ তাঁর দাবি, এই রিপোর্টটি নিয়ে গোপনীয়তার কিছু নেই৷ এরই সাথে তিনি শাসক দলকে খোঁচা দিয়ে বলেন, মানুষের অভিযোগ ঐ ঘটনার পেছনে শাসক দলের ষড়যন্ত্র রয়েছে৷
মুখ্যমন্ত্রী এবিষয়ে বলেন, ঐ ঘটনার পেছনে শাসক দলের ষড়যন্ত্র রয়েছে সেটা আপনাদের অনুমান, এই বিষয়ে কোন কিছুই বলার নেই৷ তবে, ম্যাজিস্ট্রেট তদন্ত রিপোর্ট জনসমক্ষে আনার বিষয়ে আইন দপ্তরের সাথে কথা হয়েছে৷ মামলাগুলির তদন্ত শেষ হওয়ার আগে রিপোর্ট জনসমক্ষে আনা সম্ভব নয়৷ তাই ঐ রিপোর্টের জন্য অপেক্ষাই করতে হবে৷ এদিন বিরোধীরা ২৩ আগস্ট ২০১৬’র ঘটনা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত রিপোর্ট জনসমক্ষে নিয়ে আসার জন্য নানাভাবে চাপ দিলেও মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যেই অনঢ় রয়েছেন৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top