News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনিয়ায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি
Image

বিলোনিয়ায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ বিলোনিয়ার সাতমুড়ায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি উদ্ধার হয়েছে৷ তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ণ রয়েছে৷ জানা গেছে, বৃহস্পতিবার কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সাতমুড়ার বাসিন্দা মনোজ দাস(২৮)৷ পেশায় রাজমিস্ত্রী মনোজ দাস গতকাল অতিরিক্ত সময় কাজ করেছেন৷ কিন্তু কাজ শেষে বাড়ি ফিরে না আসায় তার পরিবারের সদস্যরা খোঁজাখঁুজি শুরু করেন৷ সাতমুড়া এলাকাতেই রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় জনগণ৷ প্রথমে তাকে বিলোনিয়া হাসপাতালে  ভর্তি করানো হয়৷ কিন্তু চিকিৎসকরা তার অবস্থা খুবই সংকটজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ জিবিতে তার চিকিৎসা চলছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখনো সংকট মুক্ত হননি৷ তার মাথায় ও চোখে গুরুতর আঘাতের চিহ্ণ রয়েছে৷ ধারণা করা হচ্ছে, তার ওপর আক্রমণ সংগঠিত হয়েছে৷ বিলোনিয়া থানায় তার পরিবারের সদস্যরা একটি মামলা দায়ের করেছেন৷ পুলিশ তদন্ত শুরু করলেও কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তারের সংবাদ নেই৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top