News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কিত জমিতে রাস্তা নির্মাণ, দুষৃকতীদের হামলায় দশজন শ্রমিক গুরুতর আহত
Image

বিতর্কিত জমিতে রাস্তা নির্মাণ, দুষৃকতীদের হামলায় দশজন শ্রমিক গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ বিতর্কিত জমির ওপর রাস্তা নির্মাণের কাজে গিয়ে দুষৃকতীদের হাতে মার খেয়ে গুরুতর আহত হয়েছেন দশজন৷ উত্তর জেলার পদ্মবিল ব্লকের অধীন জলাবাজারে বিতর্কিত জমির ওপর রাস্তা নির্মাণের কাজ করতে গিয়েছিলেন স্থানীয় গ্রামবাসীরা৷ রেগা প্রকল্পের অধীন এই রাস্তার নির্মাণের কাজ করা হচ্ছিল৷ সকাল আটটা নাগাদ শ্রমিকরা কাজ করতে গেলে উপপ্রধান বাহারুদ্দিনের সাগরেদরা কাজে বাধা দিয়ে শ্রমিকদের মারধর করেছে বলে অভিযোগ৷ এই ঘটনায় চয়ন দাস, স্বপন শর্মা, কৃষ্ণকান্ত শর্মা, অজয় দাস, অমরেন্দ্র দাস, মণি দাস, জ্যোতিষ দাস, লাবলি দাস, অনিতা রাণী দাস এবং কাকলি দাস আহত হন৷ তাদের মধ্যে চয়ন দাসের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের প্রথমে তিলথই প্রাথমিকস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তাদের সেখান থেকে ধর্মনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দেন৷ আহতদের মধ্যে চয়ন দাসের অবস্থা খুবই আশঙ্কাজনক দেখে তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
অভিযোগে জানা গেছে, আক্রমণকারীরা হাতে রড, দা ইত্যাদি নিয়ে তাদের উপর আক্রমণ করেছে৷ এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷
উল্লেখ্য, জলাবাজারে একটি রাস্তার জন্য গত ১৯ বছর ধরে সমস্যার মধ্যে ছিলেন গ্রামবাসীরা৷ বহুবার প্রশাসনের কাছে এই রাস্তা নির্মাণের কাজ করার আবেদন জানানো হয়েছে৷ এই রাস্তার ওপর ৩০০-৪০০ পরিবার নির্ভরশীল৷ কয়েকদিন আগে প্রশাসন এবং গ্রামবাসীদের মধ্যে বৈঠকে স্থির হয় শুক্রবার সকাল আটটা থেকে রাস্তা নির্মাণে কাজ শুরু হবে৷ সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু হয়৷ কিন্তু উপপ্রধান বাহারুদ্দিনের সাগরেদরা শ্রমিকদের ওপর আক্রমণ করে তাদের আহত করার ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে৷
এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে৷ পুলিশ ও টিএসআর বাহিনী দিয়ে গোটা এলাকা মোড়ে দেওয়া হয়েছে৷
উত্তর ত্রিপুরা জেলা জেলাশাসক সন্দীপ মাহাত্মে জানিয়েছেন, একটি রাস্তা নির্মাণ নিয়ে ঘটনাটি ঘটেছে৷ তাতে দশজন আহত হয়েছেন৷ তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেছে৷ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে৷ জেলাশাসক জানিয়েছেন, পুলিশ এবং টিএসআর বাহিনীকে নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top